ঈদুল আজহায় রাজধানীতে একাধিক জামাতের আয়োজন
ঈদুল আজহায় রাজধানীতে একাধিক জামাতের আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে পাঁচ জামাত

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময়গুলো হলো: সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুই জামাত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতীয় সংসদ ভবনে জামাত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

গুলশান সেন্ট্রাল মসজিদে তিন জামাত

রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে।

গুলশান সোসাইটি ও এরোপ্লেন জামে মসজিদ

গুলশান সোসাইটি জামে মসজিদে সকাল ৮টায় এবং এরোপ্লেন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহে এবং দেড় হাজারের বেশি মসজিদে জামাতের আয়োজন থাকবে ঈদের সকালে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ