সারাদিন পারফিউমের গন্ধ ধরে রাখার ১০টি কার্যকরী কৌশল
সারাদিন পারফিউমের গন্ধ ধরে রাখার ১০টি কৌশল

বাড়ি থেকে বের হলেই গরমে ঘামে শরীর ভিজে যায়, আর তার সঙ্গে দুর্গন্ধও আসে। পারফিউম ব্যবহার করেও সেই স্বস্তি মেলে না কিছুক্ষণের বেশি। কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকলে সারাদিন আপনার শরীরে পারফিউমের সুগন্ধ টিকে থাকতে পারে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে দীর্ঘ সময় পারফিউম ধরে রাখবেন।

ত্বকে সরাসরি পারফিউম ব্যবহার করুন

অনেকের অভ্যাস শার্ট বা জামার ওপর পারফিউম লাগানো, কিন্তু এ পদ্ধতি খুব একটা কার্যকর নয়। কাপড়ে লাগালে গন্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না, বরং ত্বকে লাগালে অনেক বেশি উপকার পাওয়া যায়। এছাড়া কিছু পারফিউম কাপড়ে দাগ ফেলতে পারে। তাই সরাসরি ত্বকে পারফিউম লাগানোই ভালো।

পালস পয়েন্টে স্প্রে করুন

শরীরের যেসব জায়গায় রক্ত চলাচল বেশি, সেগুলোকে পালস পয়েন্ট বলে। যেমন— কবজি, ঘাড়, কনুইয়ের ভেতরের অংশ, কানের পেছনে এবং হাঁটুর পেছনে। এখানে রক্ত সঞ্চালন বেশি হওয়ায় গন্ধ দীর্ঘক্ষণ থাকে। তাই এসব জায়গায় পারফিউম স্প্রে করুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ময়েশ্চারাইজার ব্যবহারের পর পারফিউম লাগান

শুষ্ক ত্বকে পারফিউম বেশি সময় স্থায়ী হয় না। তাই গোসলের পর শরীর ভেজা থাকা অবস্থায় বা শরীর মোছার ঠিক পরেই ময়েশ্চারাইজার বা ভ্যাসলিন মেখে নিন। তারপর পালস পয়েন্টে পারফিউম স্প্রে করলে সুগন্ধ ত্বকে আটকে থাকে এবং দীর্ঘস্থায়ী হয়।

পারফিউম লাগানোর পর ঘষবেন না

অনেকেই পারফিউম লাগানোর পর সেই স্থান খানিকটা ঘষে দেন, যা একদমই ঠিক নয়। এতে পারফিউমের গন্ধের কণা ভেঙে যায় এবং তার স্থায়িত্ব কমে। তাই শুধু স্প্রে করলেই যথেষ্ট, ঘষার প্রয়োজন নেই।

চুলেও পারফিউম ব্যবহার করা যায়

চিরুনিতে সামান্য পারফিউম স্প্রে করে চুল আঁচড়ালে চুলে সুগন্ধ ছড়িয়ে পড়ে এবং দীর্ঘক্ষণ থাকে। তবে সরাসরি চুলে স্প্রে না করাই ভালো, কারণ অ্যালকোহল চুলের জন্য ক্ষতিকর হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বুক ও পেটের আশপাশে পারফিউম লাগান

বুকের ওপর হালকা করে পারফিউম লাগালে গন্ধ ধীরে ধীরে উপরের দিকে ছড়িয়ে পড়ে এবং সারাদিন সতেজ অনুভূতি দেয়। পেটের আশপাশেও পারফিউম লাগানো যেতে পারে, কারণ এই অংশে শরীরের তাপমাত্রা বেশি থাকায় গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

ঘামযুক্ত জায়গায় পারফিউম এড়িয়ে চলুন

যেসব জায়গায় খুব বেশি ঘাম হয়, যেমন— বগল বা পিঠের নিচের অংশে পারফিউম ব্যবহার করা উচিত নয়। কারণ ঘাম গন্ধকে দ্রুত নষ্ট করে দেয়। বরং অ্যান্টিপারস্পিরান্ট ব্যবহার করে ঘাম নিয়ন্ত্রণ করে তারপর পারফিউম লাগানো ভালো।

সঠিক পদ্ধতি মেনে চললে দামি পারফিউমের গুণাগুণ পুরোপুরি কাজে লাগবে। শুধু দামি পারফিউম ব্যবহার করলেই হবে না, সেটি সঠিক জায়গায় এবং সঠিক পদ্ধতিতে ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ।