গরমে ত্বকের র্যাশ দূর করুন ঘরোয়া প্যাক দিয়ে
গরমে ত্বকের র্যাশ দূর করুন ঘরোয়া প্যাক দিয়ে

গরমের দিনে ঘাম জমে ত্বকে চুলকানি, র্যাশ কিংবা ঘামাচির সমস্যা অনেকেরই হয়। এছাড়া আংটি, চুড়ি, ঘড়ি বা ধাতব জিনিসের সংস্পর্শে এসে 'নিকেল অ্যালার্জি' নামক চর্মরোগ দেখা দিতে পারে, যাতে ত্বকে জ্বালা, চুলকানি ও ফোসকা পড়ে এবং ত্বকের রং বদলে যায়। ত্বক বিশেষজ্ঞদের মতে, গরমকালে হিট র্যাশ ও কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা বাড়ে, যা থেকে মুক্তি দিতে পারে কিছু ঘরোয়া টোটকা। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফেসপ্যাক ব্যবহার করবেন।

চন্দন ও গোলাপজলের প্যাক

চন্দনের প্রদাহনাশক গুণ ত্বকের প্রদাহ কমাতে ও র্যাশ দূর করতে সাহায্য করে। ১ টেবিল চামচ খাঁটি চন্দনগুঁড়োতে প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শসা ও টকদইয়ের প্যাক

শসা ত্বককে ঠান্ডা রাখে, আর টকদইয়ের ল্যাকটিক অ্যাসিড চুলকানি ও সংক্রমণ দূর করে। অর্ধেক শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক বানিয়ে মুখ ও হাতে মাখুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কফি-মধুর প্যাক

একটি পাত্রে দুই চামচ করে চিনি, কফি ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে মালিশ করে ১৫ মিনিট রাখুন, তারপর ধুয়ে ময়শ্চারাইজার লাগান। এতে রক্ত চলাচল বাড়ে ও ত্বক উজ্জ্বল হয়।

তরমুজ প্যাক

ত্বকের প্রদাহ কমাতে ও আর্দ্র রাখতে তরমুজের জুড়ি নেই। এক কাপ তরমুজ কুচি ব্লেন্ড করে ত্বকে লাগিয়ে রাখুন। এতে চুলকানি ও র্যাশ কমবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ