এমপিদের সিদ্ধান্ত ও বক্তব্য গণমুখী হতে হবে: জামায়াত আমির
এমপিদের সিদ্ধান্ত ও বক্তব্য গণমুখী হতে হবে

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য গণমুখী হতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সংসদ সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

দুদিনব্যাপী কর্মশালার সমাপ্তি

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের জন্য দুদিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে শুক্র ও শনিবার এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার শিরোনাম ও অংশগ্রহণ

'বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন' শীর্ষক কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য অংশ নেন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতিবিষয়ক জ্ঞান এবং সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তারা সংসদীয় রীতিনীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতিনির্ধারকরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ