পুরোনো এসি বিস্ফোরণ থেকে বাঁচার উপায়
পুরোনো এসি বিস্ফোরণ এড়ানোর উপায়

গরমের তীব্রতায় স্বস্তি পেতে অনেকেই এখন কম দামের সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড এয়ার কন্ডিশনার (এসি) কিনছেন। নতুন এসির তুলনায় খরচ কম হলেও, পুরোনো এসি ব্যবহারে কিছু ঝুঁকিও থাকে। তাই কেনার আগে ও ব্যবহারের সময় বাড়তি সতর্কতা জরুরি।

কেন পুরোনো এসিতে বিস্ফোরণ হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, পুরোনো এসির যন্ত্রাংশ দীর্ঘদিন ব্যবহারের ফলে দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে কম্প্রেসারে সমস্যা দেখা দিলে সেটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া নিম্নমানের গ্যাস ব্যবহার বা ভুলভাবে গ্যাস রিফিল করলেও এসির ভেতরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

বৈদ্যুতিক ত্রুটি ও অন্যান্য কারণ

বৈদ্যুতিক ত্রুটিও বড় ধরনের বিপদের কারণ হতে পারে। পুরোনো তার, নষ্ট ইনসুলেশন কিংবা নিম্নমানের প্লাগ ও এক্সটেনশন ব্যবহারে শর্ট সার্কিটের আশঙ্কা বাড়ে। একই সঙ্গে ফিল্টার ও কপার কয়েলে ধুলো জমে থাকলে এসির ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা থেকে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিপদের সতর্ক সংকেতগুলো কী কী?

এসি থেকে পোড়া গন্ধ আসা, অস্বাভাবিক শব্দ হওয়া, ঘন ঘন এমসিবি ট্রিপ করা, স্পার্ক দেখা দেওয়া বা গ্যাস লিকের শব্দ শোনা—এসবই সম্ভাব্য বিপদের সতর্ক সংকেত। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নিরাপদ ব্যবহারের উপায়

নিরাপদ ব্যবহারের জন্য নিয়মিত দক্ষ টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করানো জরুরি। ভালো মানের যন্ত্রাংশ ব্যবহার, ভোল্টেজ নিয়ন্ত্রণে স্ট্যাবিলাইজার লাগানো এবং নির্দিষ্ট সময় পরপর ফিল্টার পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি টানা দীর্ঘসময় এসি চালানো থেকে বিরত থাকতে হবে, যাতে যন্ত্রটি অতিরিক্ত গরম না হয়ে যায়।

অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে ঝুঁকি নেওয়ার বদলে, পুরোনো এসি কেনার সময় নিরাপত্তা ও যন্ত্রের মান যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ