কখনো কখনো একটি আন্তরিক বাক্য, একটি আশ্বাস কিংবা মনের গভীর থেকে বলা ছোট্ট একটি কথাই সম্পর্ককে আরও গভীর, নিরাপদ ও সুন্দর করে তোলে। ভালোবাসা বড় কোনো আয়োজনে নয়, বরং সজীব থাকে ছোট ছোট অথচ নিয়মিত যত্ন ও প্রচেষ্টায়। সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট আচরণে, নিয়মিত যত্ন ও প্রতিদিনের মনোযোগে। নিচে ৩০টি এমন বাক্য দেওয়া হলো যা আপনার সম্পর্ককে আরও মধুর করে তুলতে পারে।
আপনার সঙ্গীকে জানান ভালোবাসা ও কৃতজ্ঞতা
১. আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সঙ্গেই আছি। তুমি এত বছর সম্পর্কে সৎ থেকেছ, এ জন্য তোমাকে ধন্যবাদ।
২. আমরা দুজন একসঙ্গে এই কঠিন পরিস্থিতি পার করব।
৩. তুমি যে খেয়াল করেছ, এ জন্য ধন্যবাদ।
৪. মন দিয়ে শুনছি, তুমি বলো।
৫. চিন্তা কোরো না, সব ঠিক হয়ে যাবে।
৬. তুমি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৭. আমি তোমাকে নিয়ে গর্বিত।
৮. তুমি পাশে থাকলে আমি নিরাপদ।
৯. আমি চাই, আমরা দুজন একসঙ্গে বেড়ে উঠি।
১০. যা-ই হোক, আমরা একসঙ্গে সামলে নেব।
সমস্যা মোকাবিলায় একসঙ্গে লড়াই
১১. এটা আমাদের লড়াই। তোমার একার নয়।
১২. তোমার অনুভূতিগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ।
১৩. তুমি ক্লান্ত হলে একটু বিশ্রাম নাও, আমি আছি।
১৪. তুমি যেমন, ঠিক তেমনভাবেই তোমাকে ভালোবাসি।
১৫. ভুল হতেই পারে। প্রতিনিয়ত শুধরে নিয়ে একটু একটু করে শুদ্ধ হওয়ার নামই তো জীবন।
১৬. তোমার কী হয়েছে আমাকে বলো। তোমার ঠিক কেমন লাগছে, বা কী নিয়ে চিন্তিত, খুলে বলো।
১৭. আজ তোমার দিনটা কেমন গেল?
১৮. আমরা দুজনের একটা দল। সবকিছু একসঙ্গে বুঝে সামলে নেব।
১৯. সবকিছু ঠিক না থাকলেও আমরা ঠিক আছি।
২০. তোমার হাসিটা (বা যেকোনো কিছু) আমার খুব প্রিয়।
সম্মান ও শান্তির গুরুত্ব
২১. তুমি চেষ্টা করেছ, এটাই গুরুত্বপূর্ণ। জয়ী হওয়া গুরুত্বপূর্ণ নয়।
২২. তোমার স্বপ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ।
২৩. তুমি পাশে থাকলে আমার আরাম লাগে, হালকা লাগে, নির্ভার লাগে।
২৪. আমি তোমাকে সম্মান করি। আমরা কখনোই একজন আরেকজনকে বা আরেকজনের পরিবারকে অসম্মান/ছোট করে কথা বলব না।
২৫. ভিন্নমত বিষয়টা মন্দ নয়। আমরা কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেও একজন আরেকজনকে গভীরভাবে ভালোবাসতে পারি।
২৬. আমরা একজন আরেকজনের সঙ্গে নয়, বরং সমস্যার বিপরীতে দুজন একসঙ্গে লড়ব।
২৭. তুমি আছ, তাই ভালো আছি।
২৮. সরি…থ্যাংক ইউ…।
২৯. কোনো সমস্যাই আমাদের সম্পর্কের চেয়ে বড় নয়।
৩০. শান্তির চেয়ে জয়ী হওয়া বড় নয়। আমি তোমার সঙ্গে শান্তিতে থাকতে চাই।



