মাদারীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত
মাদারীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফল উৎসব

মাদারীপুরে দেড় শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরকে নিয়ে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন বেলা ১১টায় শহরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে মাদারীপুর বন্ধুসভা।

বন্ধুসভার সদস্যদের উদ্যোগ

বন্ধুসভার সদস্যরা জানান, ‘চলতি ফল মৌসুমে প্রতিটি ফলের দাম বেশি হওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরেরা এই ফল খাওয়া থেকে বঞ্চিত হয়। তাদের মুখে একটু হাসি ফোটাতে বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে কেনা হয় আম, জাম, কাঁঠাল, লটকন, পেয়ারা ও কলা। শিশুদের সঙ্গে বসে ফল খেতে পেরে আমরা আনন্দিত।’

উপস্থিত ব্যক্তিবর্গ

উৎসবে উপস্থিত ছিলেন প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার দীপ্তি, বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক অখিল সরকার, এনায়েত হোসেন নান্নু, মকবুল হোসেন, সোহেল রানা, প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুণ্ডু, মাদারীপুর বন্ধুসভার সভাপতি আঞ্জুমান জুলিয়া, সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান, সাবেক সভাপতি কুমার লাভলু, বন্ধুসভার সহসভাপতি শাহাদাত আকন, অর্থ সম্পাদক আন্না আক্তার, দপ্তর সম্পাদক সোহাগ হাসান, প্রচার সম্পাদক নিজাম আহমেদ, প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান সমন্বয়ক শফিক খান প্রমুখ। এ ছাড়া বিদ্যালয়টির অন্তত ১৫ জন শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্ধুসভার সভাপতির বক্তব্য

মাদারীপুর বন্ধুসভার সভাপতি আঞ্জুমান জুলিয়া বলেন, ‘প্রতিবছর জুন মাসে আমরা ফল উৎসব করে থাকি। কখনো আশ্রয়ণ প্রকল্পের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে, কখনো আবার পথশিশুদের নিয়ে। এবার আমরা প্রতিবন্ধী স্কুলে এই উৎসবের আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্যে ছিল, ফল মৌসুমে এই শিশু-কিশোরদের মুখে হাসি ফোটানো। দেড় শতাধিক শিশুর হাতে আম, কাঁঠাল, জাম, কলা ও পেয়ারা ফল তুলে দিয়েছি। তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। এটাই আমাদের সবার কাছে আনন্দের ও প্রাপ্তির।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘শিশুদের কল্যাণে স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ আরও কয়েকটি কর্মসূচি আমরা হাতে নিয়েছি। পর্যায়ক্রমে কর্মসূচিগুলো পালন করব’, যোগ করেন আঞ্জুমান জুলিয়া।