২১ জেলায় তাপপ্রবাহ, শিলাবৃষ্টির শঙ্কা
২১ জেলায় তাপপ্রবাহ, শিলাবৃষ্টির শঙ্কা

প্রখর রোদে পুড়ছে দেশ। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ২১ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার (২৪ এপ্রিল) আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার অবস্থা

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ