ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৯ হাজার টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৯ হাজার টন বর্জ্য ডাম্পিং

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৯ হাজার ৬৪১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ হাজার ৮২৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

বর্জ্য অপসারণে বিলম্ব

পবিত্র ঈদুল আজহার দিন রাত ৯টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শুক্রবার সকালেও সিটি করপোরেশনটির বিভিন্ন এলাকায় কোরবানি বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তী কার্যক্রম

অবশ্য শুক্রবার সকাল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম গতি পায়। এতে দুপুরের মধ্যেই অধিকাংশ এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে এখনো কিছু কিছু জায়গায় কোরবানির ছাট (চর্বি, পর্দা, রগ ও ছোট টুকরো) এবং রক্তমাখা পানি রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ