মরগান ফ্রিম্যানের মৌমাছি রক্ষার অভিনব উদ্যোগ
মরগান ফ্রিম্যানের মৌমাছি রক্ষার উদ্যোগ

হলিউডের কিংবদন্তি অভিনেতা মরগান ফ্রিম্যান শুধু অভিনয়েই নয়, বরং নানা কারণে আলোচিত। বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে প্রামাণ্যচিত্রে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে প্রকৃতি সংরক্ষণে কাজ করছেন। এই অস্কারজয়ী অভিনেতা ব্যক্তিগতভাবে মৌমাছি রক্ষায় একটি অভিনব উদ্যোগ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে তার মালিকানাধীন ১২৪ একরের বিশাল খামারকে তিনি মৌমাছিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছেন।

মৌমাছি সংকট ও ফ্রিম্যানের ভাবনা

বিশ্বব্যাপী পরাগায়নকারী পতঙ্গের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। মৌমাছির সংখ্যা কমে যাওয়ার কারণে পরিবেশের ওপর বড় ধরনের হুমকি তৈরি হচ্ছে, যা ফ্রিম্যানকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এই চিন্তা থেকেই ২০১৪ সালে তিনি আরকানস থেকে ২৬টি মৌমাছির বাক্স আমদানি করেন। এরপর তিনি তার খামারজুড়ে মৌমাছিবান্ধব বিভিন্ন গাছপালা রোপণ করতে শুরু করেন। এর মধ্যে রয়েছে ল্যাভেন্ডার, ক্লোভার ও ম্যাগনোলিয়া গাছ।

বিজ্ঞানীদের মতামত

বিজ্ঞানীরা মৌমাছি বিলুপ্তির পেছনে বেশ কিছু বড় কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, প্রাকৃতিক বাসস্থান ধ্বংস, বিভিন্ন রোগবালাই ও ভারোয়া মাইটস নামক পরজীবী। জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া পরিবেশগত চাপও এর জন্য দায়ী। ফ্রিম্যানের এই প্রচেষ্টা মূলত বিভিন্ন প্রজাতির মৌমাছিগুলোকে বিলুপ্তি থেকে রক্ষা করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মধু সংগ্রহ না করার নীতি

নিজের বিশাল খামারে থাকা মৌচাকগুলো থেকে কোনো মধু সংগ্রহ করেন না ফ্রিম্যান। খামারের প্রাকৃতিক পরিবেশেই মৌমাছিগুলো বেড়ে উঠছে। ফলে খামারটি এখন মৌমাছির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। এই উদ্যোগ পরিবেশ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ