সিলেটে চা বাগানে নারী পর্যটক হেনস্তা, অভিযুক্ত তিনজন আটক
সিলেটে চা বাগানে নারী পর্যটক হেনস্তা, তিনজন আটক

চায়ের রাজধানীখ্যাত সিলেটে চা বাগানে ঘুরতে গিয়ে এক নারী পর্যটক বখাটেদের হেনস্তার শিকার হয়েছেন। হেনস্তার ঘটনাটি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত তিনজনকে স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণ

ঘটনাটি সিলেটের গোয়াবাড়ীর আলী বাহার চা বাগান এলাকায় ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (৩০ মে) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী চা বাগান এলাকায় ঘুরতে গিয়ে উত্যক্তের শিকার হওয়ার অভিযোগ করছেন।

ভিডিওতে যা দেখা যায়

ভিডিওতে দেখা যায়, মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় কয়েকজন কিশোর ও তরুণ তাকে অনুসরণ করতে থাকে। ওই তরুণীর অভিযোগ, স্থানীয় কিছু যুবক তাকে উত্ত্যক্ত করছে এবং অশালীন আচরণ করছে। একপর্যায়ে তিনি তাদের উদ্দেশে বলেন, ‘তোমরা মেয়ে দেখো নাই?’ জবাবে কয়েকজনকে হাসাহাসি করতে দেখা যায়। একজন ক্যামেরার সামনে এসে পোজ দেয়, আরেকজন সিগারেট টানতে টানতে তার আশপাশে ঘোরাফেরা করে। ওই তরুণী দাবি করেন, তিনি বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করলেও অভিযুক্তরা সরে যায়নি। বরং তার পেছন পেছন চলতে থাকে। আশপাশের লোকজন ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ বা সহযোগিতার জন্য এগিয়ে আসেননি বলেও অভিযোগ করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক প্রতিক্রিয়া

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই পর্যটন এলাকায় নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

অভিযুক্তদের আটক

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর শনিবার রাতে অভিযুক্ত তিনজনকে স্থানীয়রা আটক করেছে বলে জানা গেছে। তাদের গোয়াবাড়ি এলাকায় নিয়ে আসা হয়। এ সময় আটক ব্যক্তিদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এই ঘটনারও কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, আটক তিন কিশোর হাতজোর করে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

তবে এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা কাউকে আটক করেছে—এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

নিরাপত্তা প্রশ্ন

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য পর্যটক সেখানে যান। তবে সাম্প্রতিক এ ঘটনায় পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটন এলাকায় স্থানীয়দের দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।