নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ইয়াসমিনকে ছুরিকাঘাতে হত্যা
নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ইয়াসমিন নিহত

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৭) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাঁদনী ওরফে বাবু (২৬) নামে একজন।

ঘটনার বিবরণ

রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেটসংলগ্ন একটি মুরগির ফার্মে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা ধারাল অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ইয়াসমিন ওরফে সুমন ঘটনাস্থলে মারা যায়।

পুলিশের কার্যক্রম

এ বিষয়ে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ