খুলনায় শিশু-নারীর ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
খুলনায় শিশু-নারীর নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

সম্প্রতি সারা দেশে শিশু ও নারীর ওপর নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে খুলনা বন্ধুসভা এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ২২ মে বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

বক্তাদের বক্তব্য

সমাবেশে বক্তারা বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়ছে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ তারা শঙ্কা প্রকাশ করে বলেন, ‘নারীর সুরক্ষায় দেশে প্রচলিত আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না। ফলে অপরাধীরা নির্যাতনের ঘটনা ঘটাতে ভয় পাচ্ছে না। অনেক ক্ষেত্রে গ্রেপ্তারের পরও আইনের ফাঁকফোকর দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে।’

সমাবেশে উপস্থিত ব্যক্তিরা

খুলনা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহসভাপতি কাজী শামীম আহমেদ, সুজনের জেলা সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল, সাংবাদিক সাদ্দাম হোসেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারজানা যূথী, বি এল কলেজ সিওয়াইবির সভাপতি জাহিদুর রহমান, বয়রা মহিলা কলেজ সিওয়াইবির সাধারণ সম্পাদক রিজুয়ানা ইসলাম, রংমহল ফর ইয়ুথের সভাপতি আলভী শেখ ও সাধারণ সম্পাদক মৌসুমী রায়। এ ছাড়া বক্তব্য দেন বন্ধুসভার সহসভাপতি দীপু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাম্মি আক্তার প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ