গরমে ট্যাংকের পানি ঘরোয়া উপায়ে ঠান্ডা রাখার কৌশল
গরমে ট্যাংকের পানি ঠান্ডা রাখার ঘরোয়া কৌশল

দেশজুড়ে চলমান তীব্র গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত। দিনের বেলা যেমন গরম বাড়ছে, তেমনি রাতেও তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে না। গরমে অনেকেই বারবার গোসল করে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করেন। তবে ট্যাংকের গরম পানি সেই স্বস্তিও কেড়ে নিচ্ছে। বিশেষ করে ছাদের ওপর রাখা পানির ট্যাংক সারাদিন সূর্যের তাপে গরম হয়ে যাওয়ায় রান্না কিংবা হাত-মুখ ধোয়ার মতো সাধারণ কাজও হয়ে উঠছে অস্বস্তিকর। ফলে ঠান্ডা পানির বদলে গরম পানি ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন নগর ও গ্রামের বহু মানুষ।

ঘরোয়া পদ্ধতিতে ট্যাংকের পানি ঠান্ডা রাখার উপায়

বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ ঘরোয়া পদ্ধতি মেনে চললেই ট্যাংকের পানি অনেকটাই ঠান্ডা রাখা সম্ভব। এসব ঘরোয়া পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে-

  • সাদা রং ব্যবহার: ট্যাংকের গায়ে সাদা রং ব্যবহার করা। কারণ সাদা রং সূর্যের তাপ প্রতিফলিত করে, ফলে ভেতরের পানি কম গরম হয়।
  • ছাউনি তৈরি: ট্যাংককে সরাসরি রোদ থেকে আড়াল করা। বাঁশের চাটাই, টিন বা গ্রিন নেট দিয়ে ছাউনি তৈরি করলে সূর্যের তাপ সরাসরি ট্যাংকে পৌঁছায় না।
  • তাপ নিরোধক উপাদান: থার্মোকল শিট, ফোম বা পুরোনো চটের বস্তা দিয়ে ট্যাংক ঢেকে রাখলেও তাপ নিরোধক হিসেবে ভালো কাজ করে।
  • পাইপ ইনসুলেশন: অনেক সময় ট্যাংক ঠান্ডা থাকলেও পাইপের ভেতরের পানি গরম হয়ে যায়। তাই পাইপে কাপড়, ফোম বা ইনসুলেশন টেপ পেঁচিয়ে দিলে গরম পানি আসার সমস্যা কমে।
  • খড় ব্যবহার: গ্রামাঞ্চলে খড় দিয়ে ট্যাংক ঢেকে রাখাও একটি প্রচলিত ও কার্যকর উপায়।

দীর্ঘমেয়াদী সমাধান

বিশেষজ্ঞদের মতে, ট্যাংক যদি ছায়াযুক্ত স্থানে বসানো যায় বা ডাবল-ট্রিপল লেয়ার ট্যাংক ব্যবহার করা হয়, তবে দীর্ঘমেয়াদে আরও ভালো ফল পাওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহজ এসব ঘরোয়া উপায় মেনে চললে প্রচণ্ড গরমেও ট্যাংকের পানি তুলনামূলকভাবে ঠান্ডা রাখা সম্ভব। এসব পদ্ধতি দৈনন্দিন জীবনকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করে তুলবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ