পালং শাকে টেংরা মাছের পুষ্টিকর রেসিপি
পালং শাকে টেংরা মাছের সহজ ও পুষ্টিকর রেসিপি

দেশীয় শাক ও মাছের সমন্বয়ে তৈরি পালং শাকে টেংরা মাছ বাঙালির ঐতিহ্যবাহী ও পুষ্টিকর একটি পদ। পালং শাকের হালকা স্বাদ আর টেংরা মাছের অনন্য ঘ্রাণ মিলিয়ে তৈরি এই রান্না গরম ভাতের সঙ্গে দারুণ উপাদেয়। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই খাবার।

উপকরণ

  • পালং শাক ১ কেজি
  • টেংরা মাছ ২৫০ গ্রাম
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ১ চিমটি
  • কাঁচামরিচ ফালি ৭টি
  • লবণ ১ চা-চামচ
  • তেল আধা কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে পালং শাক ভালোভাবে ধুয়ে কেটে নিন। টেংরা মাছ পরিষ্কার করে ধুয়ে প্রস্তুত করে রাখুন।

এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। এতে হলুদ গুঁড়া, লবণ ও অর্ধেক কাঁচামরিচ দিয়ে মাছ যোগ করে কিছুক্ষণ কষিয়ে নিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাছ কষানো হয়ে গেলে কাটা শাক দিয়ে ঢেকে দিন। শাক থেকে পানি বের হলে স্বাদ অনুযায়ী প্রয়োজন হলে আরও লবণ ও সামান্য পানি যোগ করুন।

শাক ভালোভাবে সেদ্ধ হয়ে এলে বাকি কাঁচামরিচ যোগ করুন। এরপর মাছের সঙ্গে সব উপকরণ মিশিয়ে আরেকবার ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার পালং শাকে টেংরা মাছ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ