ঘরেই বানান রেস্তোরাঁর মতো ঝাল বিফ চিলি
ঘরেই বানান রেস্তোরাঁর মতো ঝাল বিফ চিলি

ঝাল ও ঝাঁঝালো স্বাদের খাবার পছন্দ করলে বিফ চিলি হতে পারে দারুণ একটি পদ। অল্প উপকরণে সহজেই ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্ট-স্টাইল এই সুস্বাদু খাবারটি, যা ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়।

উপকরণ

  • গরুর মাংস ২০০ গ্রাম
  • পেঁয়াজ ২টি
  • কাঁচামরিচ ৭টি
  • ক্যাপসিকাম ১টি
  • রসুনের কোয়া ৪টি

প্রস্তুত প্রণালি

প্রথমে গরুর মাংস একটি ডিম ও লবণ দিয়ে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ে সামান্য তেলে মাংসটি কষিয়ে নিতে হবে।

অন্য একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম ও রসুন দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর কষানো গরুর মাংস যোগ করতে হবে। সঙ্গে দিতে হবে সয়া সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট ও ময়দা। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বিফ চিলি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ