বিফ স্টু: ফরাসি ঐতিহ্যের স্বাদ
বিফ স্টু মূলত ফ্রান্সের একটি জনপ্রিয় খাবার, যা এখন সারা বিশ্বে সমাদৃত। এই রেসিপিটি অনুসরণ করে আপনি সহজেই ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু বিফ স্টু।
উপকরণ
- গরুর মাংস (হাড় ছাড়া পায়ের বা কাঁধের মাংস) - আধা কেজি
- ময়দা - ১ টেবিল চামচ
- পেঁয়াজকুচি - ২ টেবিল চামচ
- রসুনকুচি - ১ টেবিল চামচ
- গাজর (বড় টুকরা) - ২টি
- আলু (বড় টুকরা) - ২টি
- গোলমরিচের গুঁড়া - ১ চা-চামচ
- সেলারি - ১ টেবিল চামচ
- তেল - ১ টেবিল চামচ
- মাখন - ২ চা-চামচ
প্রণালি
প্রথমে প্যানে মাখন গরম করুন। মাংসের টুকরাগুলো সামান্য গোলমরিচ, লবণ ও ময়দা মেখে ৫-৬ মিনিট বেশি আঁচে ভেজে তুলে রাখুন।
এবার ওই তেলে পেঁয়াজকুচি ও রসুনকুচি বাদামি করে ভাজুন। তারপর বড় টুকরা করা গাজর ও আলু দিয়ে কয়েক মিনিট নাড়ুন। গোলমরিচের গুঁড়া, লবণ ও পরিমাণমতো পানি দিন। সেলারি ও ভাজা মাংস দিয়ে পাত্রটি ঢেকে দিন।
মাংস, গাজর ও আলু সেদ্ধ হয়ে গেলেই রান্না শেষ। তবে স্টু ঘন খেতে চাইলে সামান্য কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নামানোর ১ মিনিট আগে ঢেলে দিন। ধনেপাতাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।



