উপকরণ
- গরুর পেটের দিকের মাংস: ১ কেজি
- সয়া সস: ৪ টেবিল চামচ
- লাল চিনি: ১ টেবিল চামচ (সাদা চিনি ব্যবহার করা যাবে)
- সাদা ভিনেগার: ২ টেবিল চামচ
- রসুন কুচি: ২ টেবিল চামচ
- কালো গোলমরিচ গুঁড়া: দেড় টেবিল চামচ
- তেল: ২ টেবিল চামচ
- লবণ: স্বাদমতো
প্রণালি
প্রথমে মাংস পাতলা টুকরা করে নিন। তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে ভালোভাবে মেশান। লাল চিনি না পেলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। মিশ্রণটি আধা ঘণ্টা ঢেকে রেখে দিন যাতে মাংস ম্যারিনেট হয়।
এরপর একটি প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মাংস দিন এবং কয়েক মিনিট ভাজুন। তারপর ১ কাপ পানি যোগ করে প্যানটি ঢেকে দিন। পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।
বিফ তাপা ভাত ও ভাজা ডিমের সাথে পরিবেশন করুন। এটি ফিলিপাইনের সকালের নাস্তায় একটি জনপ্রিয় পদ।



