বাড়ির আঙিনায় ঢেঁকিতে নতুন চাল গুঁড়া করার কাজে ব্যস্ত নারীরা। বাঁশের ঝুড়ি থেকে ঢেঁকিতে ভাঙানোর জন্য ভিজিয়ে রাখা নরম চাল ঢালছেন এক নারী। বাঁশের কুলা ব্যবহার করে চালের গুঁড়া ছেঁকে নেওয়া হচ্ছে। পাশেই রাখা আছে পিঠা তৈরির অন্যান্য আনুষঙ্গিক উপকরণ।
পিঠা তৈরির প্রস্তুতি
ঘরের ভেতর পাটিতে গোল হয়ে বসে গল্পগুজব ও আনন্দঘন পরিবেশে পিঠার মণ্ড তৈরি করছেন পরিবারের নারীরা। বড় একটি পাত্রে রাখা মণ্ড থেকে পরিমাণমতো অংশ নিয়ে নিপুণ হাতে পিঠার আকার দিচ্ছেন তাঁরা।
পুর তৈরির কাজ
পিঠার ভেতরে পুর হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সুস্বাদু গুড়। চালের গুঁড়ার তৈরি গোল্লার ভেতর পরিমাণমতো গুড় দিয়ে পুরভর্তি করা হচ্ছে। এরপর এটি যত্নসহকারে মুড়ে দেওয়া হবে।
পরিবেশনের প্রস্তুতি
কলাপাতার ওপর সাজিয়ে রাখা হয়েছে সম্পূর্ণ প্রস্তুত ঐতিহ্যবাহী ‘সান্যে পিধে’। পরিবেশনের জন্য তৈরি।



