প্রজাপতি হেয়ারকাট: ফ্যাশনে নতুন ট্রেন্ড
প্রজাপতি হেয়ারকাট: ফ্যাশনে নতুন ট্রেন্ড

সাম্প্রতিক সময়ে প্রজাপতির পাখার মতো ছড়ানো একধরনের বিশেষ হেয়ারস্টাইল সবার নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় হেয়ার স্যালনে এখন এই কাটের চাহিদা তুঙ্গে। বাটারফ্লাই হেয়ার কাট নামে পরিচিত এই স্টাইলটি ফ্যাশনপ্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

কেন একে বাটারফ্লাই কাট বলা হয়?

এই হেয়ার কাটে চুলকে একাধিক লেয়ারে কাটা হয়, যা প্রজাপতির ডানার মতো ছড়িয়ে পড়ে। সৌন্দর্যচর্চাকেন্দ্র পারসোনার পরিচালক নুজহাত খান বলেন, ‘বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হেয়ার কাটগুলোর মধ্যে বাটারফ্লাই অন্যতম। কাটটি একই সঙ্গে ট্রেন্ডি ও ক্ল্যাসিক, তাই সব বয়সের মানুষই এটি পছন্দ করছেন।’ এই কাটের মূল সৌন্দর্য লেয়ারিংয়েই লুকিয়ে আছে। প্রথম লেয়ারটি খুব ছোট না রেখে মাঝারি দৈর্ঘ্যের রাখলে চেহারায় ন্যাচারাল লুক আসে।

সব চুলেই কি এই কাট মানায়?

যদিও কাটটি বিভিন্ন দৈর্ঘ্যের চুলেই করা যায়, তবে কাঁধ পর্যন্ত লম্বা চুলে এটি সবচেয়ে আকর্ষণীয় লাগে। এই দৈর্ঘ্যে চুলের একেকটি স্তর সুন্দরভাবে চোখে পড়ে এবং ঢেউখেলানো ভাব তৈরি হয়। লম্বা চুলেও এটি সুন্দরভাবে ফুটে ওঠে, বিশেষ করে যাঁরা চুলের দৈর্ঘ্য ঠিক রেখে নতুন লুক চান, তাঁদের জন্য এটি দারুণ। যাঁদের চুল ঘন বা পুরু, তাঁদের জন্য এই কাট আদর্শ। তবে খুব পাতলা চুলের জন্য এটি উপযুক্ত নয়, কারণ একাধিক লেয়ারে চুল আরও পাতলা দেখাতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্টাইলিং গুরুত্বপূর্ণ

বাটারফ্লাই কাটের একটি বড় বৈশিষ্ট্য হলো এটি ‘সেটিং ডিপেনডেন্ট’। শুধু কাট করলেই এর সৌন্দর্য ফুটে ওঠে না; সঠিকভাবে ব্লো ড্রাই বা আউটকার্ল করে সেট করা জরুরি। আউটকার্ল বা চুলের ডগা বাইরের দিকে কার্ল করলে লেয়ারগুলো স্পষ্ট হয় এবং ড্রামাটিক ভলিউম তৈরি হয়। নুজহাত খান জানান, ব্লো ড্রাই বা কার্লিং টুল ব্যবহার করে খুব সহজেই এই লুক তৈরি করা সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই কাট দেওয়ার আগে জানা জরুরি

এই কাট প্রায় সব বয়সের জন্যই উপযোগী, তবে চুলের ধরন গুরুত্বপূর্ণ। যাঁদের চুল খুব পাতলা, তাঁদের জন্য এটি উপযুক্ত নয়। অন্যদিকে যাঁদের চুল ঘন বা পুরু, তাঁদের জন্য এটি আদর্শ। কাটটি সুন্দর রাখতে নিয়মিত ট্রিম করানো উচিত এবং ভালো মানের ভলিউমাইজিং মুস বা হালকা হেয়ার স্প্রে ব্যবহার করলে সেটিং দীর্ঘ সময় ধরে থাকে।