বলি ডিভাদের সামার পিঙ্ক ফ্যাশন ট্রেন্ড
বলি ডিভাদের পিঙ্ক ফ্যাশন ট্রেন্ড

হাল ফ্যাশনে সামার পিঙ্ক অবসেশনে ভুগছেন বলি ডিভারা। সামার ফ্যাশনে এখন সফট পিঙ্ক থেকে বোল্ড শেড—সবই যেন আলাদা করে নজর কাড়ছে। কখনো প্যাস্টেল, কখনও আবার ডার্ক–গোলাপির এই বহুমাত্রিক রূপেই মেতেছেন ফ্যাশনপ্রেমীরা। বলিউড তারকারাও এখন ভরসা রাখছেন ‘সামার পিঙ্ক’ ট্রেন্ডে। ফেমিনিন অথচ ট্রেন্ডি, রিফ্রেশিং আর গ্ল্যামারাস—এই পিঙ্ক লুকগুলোই হয়ে উঠছে নতুন ফ্যাশন স্টেটমেন্ট। স্ট্রিট স্টাইল হোক বা রেড কার্পেট—সব জায়গাতেই এই রং আলাদা জায়গা দখল করে নিয়েছে। দেখুন এই বলি ডিভাদের লুকগুলো।

পূজা হেগড়ে

পূজা হেগড়ে পরেছেন পাউডার পিঙ্ক হাই-স্লিট স্কার্ট ও স্কয়ার নেকলাইনের ব্রালেট। এর ওপর লেয়ার করেছেন একই রঙের সাটিন ডাবল-ব্রেস্টেড ব্লেজার। এই আকর্ষণীয় আউটফিটের সঙ্গে তিনি বেছে নিয়েছেন মিউ মিউ ব্র্যান্ডের ক্ল্যাসিক ওয়ান্ডার মাতোলাসসে নাপা লেদার হোবো মিনি ব্যাগ।

পলক তিওয়ারি

পিঙ্ক লুকে একেবারে ‘বার্বি’ ভাইবে আছেন পলক। তাঁর এই নজরকাড়া পিঙ্ক নেট শাড়িতে রয়েছে সূক্ষ্ম বিডওয়ার্ক এবং সিকুইনের কাজ। এথিরিয়াল আভা ছড়াচ্ছেন যেন এই ডিভা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃপ্তি দিমরি

তৃপ্তি দিমরির পরা এই পিঙ্ক ড্রেসটি কখনও হালকা ব্লাশ, আবার কখনও রোজ টোনে ধরা দেয়—ফেব্রিকের ভাঁজে ভাঁজে যেন রং বদলে যায়। ড্রেসটির আসল সৌন্দর্যও এই কনট্রাস্টেই লুকিয়ে। প্লিটিং-ই এখানে মূল আকর্ষণ। গাউনে রয়েছে ডিপ হাল্টার নেকলাইন, যা লুকটিকে ড্রামাটিক টাচ দিয়েছে। এর সঙ্গে মিলিয়ে পিঙ্ক স্টোনের দুল ও পেনডেন্ট নেকলেস পরেছেন সুন্দরী।

তামান্না ভাটিয়া

ব্লাশ পিঙ্ক শেডের কাউল নেকলাইন ও স্লিভলেস সিলুয়েটের গাউনে চোখ ধাঁধাচ্ছেন তামান্না ভাটিয়া। প্লিটেড, বডি-হাগিং এই গাউনের সঙ্গে থাই-হাই স্লিট যোগ করেছে আলাদা মাত্রা। এর সঙ্গে কানে পার্লের স্টেটমেন্ট দুল বেছে নিয়েছেন সুন্দরী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেহনাজ গিল

শেহনাজ গিল পিঙ্ক সিকুইনড শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন। ঝলমলে এই শাড়ির সঙ্গে জুটি হয়েছে ব্যাকলেস কাটের স্টাইলিশ ব্লাউজ। শাড়ির মতোই তাঁর মেকআপেও ফুটে উঠেছে সফট পিঙ্ক গ্ল্যাম—যা লুকটিকে করেছে আরও রিফ্রেশিং ও এথিরিয়াল।

অনন্যা পাণ্ডে

সিকুইন ও ফ্লোরাল মোটিফ দিয়ে সাজানো পিঙ্ক মিনি ড্রেসে নজর কাড়ছেন জেন-জি সুন্দরী অনন্যা পাণ্ডে। লুকটিকে আরও ন্যাচারাল ও ট্রেন্ডি রাখতে তিনি বেছে নিয়েছেন একেবারেই মিনিমাল জুয়েলারি। এই লুকে রিসোর্ট ভাইব, গ্ল্যামার আর ফ্রেশ সামার স্টাইল একসঙ্গে মিশে গেছে।

খুশি কাপুর

স্টাইলিশ জেন-জি তারকা খুশি কাপুর তাঁর সামার লুকে বেছে নিয়েছেন ক্রিস্টাল এমবেলিশমেন্টে সাজানো পিঙ্ক প্রি-ড্রেপড শাড়ি। হল্টার-নেক ব্লাউজ পুরো লুককে দিয়েছে সাহসী গ্ল্যাম। সামার স্টেটমেন্টকে আরও নজরকাড়া করতে পরেছেন রুবি ও হিরার দুল।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুরের পরনে ব্লেজার-স্টাইলের ড্রেস। স্টার-শেপড দুল আর গোল্ড ব্রেসলেট পরেছেন এই আউটফিটের সঙ্গে তিনি।

আলিয়া ভাট

ডিজাইনার সব্যসাচী মুখার্জির প্যাস্টেল পিঙ্ক শাড়িতে আলিয়া ভাট ধরা দিয়েছেন একেবারে স্বপ্নিল লুকে। পুরো শাড়িটি টোন অন টোন সিকুইনে সজ্জিত। প্লাঞ্জিং নেকলাইনের স্লিভলেস ব্লাউজ হয়েছে সঙ্গী।

কৃতি শ্যানন

গোলাপি গাউনের লুকে আকর্ষণীয় কৃতি শ্যানন। ডিপ প্লাঞ্জিং নেকলাইন, কোমরে করসেট-অনুপ্রাণিত ফিটিং এবং বোল্ড থাই স্লিট—সব মিলিয়ে কৃতির এই উপস্থিতিতে চোখ সরানো যেন কঠিন।