সোনারগাঁও স্টিলে ২২১ পদে নিয়োগ, সরাসরি সাক্ষাৎকার
সোনারগাঁও স্টিলে ২২১ পদে নিয়োগ, সরাসরি সাক্ষাৎকার

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেডে ৮ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২১টি। সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

চাকরির বিবরণ

১. ফোরম্যান (প্রোডাকশন/পেইন্টার)

পদসংখ্যা: ৪টি। অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. ফেব্রিকেটর/জুনিয়র ফেব্রিকেটর

পদসংখ্যা: ৪০টি। অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. ফিটার/জুনিয়র ফিটার

পদসংখ্যা: ৩৫টি। অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. মিগ ওয়েল্ডার

পদসংখ্যা: ৩৫টি। অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. মেশিন অপারেটর

পদসংখ্যা: ২৩টি। অভিজ্ঞতা: পাইপ মেশিন, শর্ট ব্লাস্ট মেশিন, রেডিয়াল ড্রিল, মিলিং মেশিন ও ফর্মিং মেশিন চালানোয় কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৬. গ্রাইন্ডার

পদসংখ্যা: ২টি। অভিজ্ঞতা: সাত ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন পরিচালনায় ন্যূনতম এক বা দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. সিনিয়র হেলপার/হেলপার

পদসংখ্যা: ৮০টি। অভিজ্ঞতা: ন্যূনতম ছয় মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু হেলপার পদের জন্য আগ্রহী প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।

৮. ড্রাইভার

পদসংখ্যা: ২টি। অভিজ্ঞতা: ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্সধারী ও সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যেসব কাগজপত্র লাগবে

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ও স্ট্যাম্প সাইজের এক কপি রঙিন ছবি।
  • জীবনবৃত্তান্ত।
  • জাতীয় পরিচয়পত্রের বা জন্মসনদের ফটোকপি।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূলকপি (যদি থাকে)।

সাক্ষাৎকারের স্থান

সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (MIEZ), ত্রিপর্দী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

সাক্ষাৎকারের তারিখ ও সময়

৬ থেকে ২৭ জুন ২০২৬, সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে।