দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ ‘ট্রেইনি এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস, ভ্যাট অ্যান্ড ট্যাক্স বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ফ্রেশারদের জন্যও আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
- বিভাগের নাম: অ্যাকাউন্টস, ভ্যাট অ্যান্ড ট্যাক্স
- পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: ফুল টাইম
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ
- শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ (অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স)
- অভিজ্ঞতা: সর্বোচ্চ ৩ বছর (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)
- কর্মস্থল: দেশের যেকোনো জেলা
- আবেদন শুরু: ১৮ মে ২০২৬
- আবেদনের শেষ সময়: ২ জুন ২০২৬
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করুন।



