ওয়ালটনে ফ্রন্টএন্ড ডেভেলপার পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৩১ মে
ওয়ালটনে ফ্রন্টএন্ড ডেভেলপার পদে নিয়োগ, শেষ সময় ৩১ মে

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ফ্রন্টএন্ড ডেভেলপার (রিঅ্যাক্ট)’ পদে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থী নিয়োগ দেবে।

নিয়োগের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন প্লাজা। পদের নাম: ফ্রন্টএন্ড ডেভেলপার (রিঅ্যাক্ট)। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন: বেসরকারি, কর্মস্থল ঢাকা এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই।

আবেদনের সময়সীমা

আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ মে ২০২৬ থেকে এবং শেষ তারিখ ৩১ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আইটি সেবাখাতে কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ