মাইল মাইল পথের পাথারে প্রেম নেই
মাইল মাইল পথের পাথারে প্রেম নেই

অলংকরণ করেছেন এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো। কবিতাটি আধুনিক জীবনের নানা স্তর ও জটিলতাকে তুলে ধরেছে।

মাইল মাইল পথের পাথারে প্রেম নেই

মাইল মাইল পথ পেরিয়ে যাই, কিন্তু প্রেম নেই। এখানে প্রতিটি দোকানে শব্দ বিক্রি হচ্ছে। যা দেখি, যেখানে তাকাই, হর্ন বেজে ওঠে। সাইড দিয়ে মানুষ চলে যায়। মাটিতে হর্ন, আকাশে হর্ন, বাতাসে ভেঁপু। আর তোমার দিকে যতবার তাকাই, সাইরেন বেজে ওঠে, যেন গাজায় পড়ছে বোমা, অথবা এক মৃতপ্রায় রোগী তোমার ভেতর। তুমি অ্যাম্বুলেন্স, তোমার বাবা যুদ্ধবিমান, তোমার ভাই একটা আস্ত গ্রেনেড। যতবার ফাটে, সরে যাই। মাইল মাইল পথের পাথারে প্রেম নেই। সাইড দিয়ে মানুষ চলে যায়।

প্রথম আলোর খবর পেতে

গুগল নিউজ চ্যানেল ফলো করুন। কবিতা থেকে আরও পড়ুন: শিল্প ও সাহিত্য, কবিতা-অন্য আলো, কবিতা, সাহিত্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ