হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের দ্বিতীয় বিয়ে সম্পন্ন
হেফাজত মহাসচিবের দ্বিতীয় বিয়ে সম্পন্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান (৬২) দ্বিতীয় বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। এটি তার দ্বিতীয় বিয়ে।

প্রথম স্ত্রীর মৃত্যুর পর বিয়ে

মাওলানা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় তিনি পুনরায় বিয়ে করলেন। তাদের সংসারে চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নববধূর পরিচয়

পারিবারিক সূত্রে জানা গেছে, নববধূর নাম আমাতুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। তার ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিয়ের অনুষ্ঠান

মাওলানা সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেমসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম, কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসান প্রমুখ।

মাওলানা সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ