প্রকৃতির নীরব পথে জীবনের শান্ত গল্প
প্রকৃতির নীরব পথগুলোতেই জীবনের সবচেয়ে শান্ত গল্পগুলো লুকিয়ে থাকে। নাথপাড়া, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ থেকে তোলা ছবিতে ধরা পড়েছে সেই নীরবতার মাধুর্য।
নীরহ প্রাণী
মহাখালী, ঢাকার এই ছবিতে দেখা যাচ্ছে একটি নীরব প্রাণী। ছবিটি তুলেছেন এস এম এম মুসাব্বির উদ্দিন।
পাতলাবন
নেত্রকোনা জেলা শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে ভারত–বাংলাদেশ সীমান্তে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত পাতলাবন। কাঁটাতারের বেড়াবিহীন এই জায়গায় মহাদেও নামের পাহাড়ি নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। ছবিটি তুলেছেন ইয়াসির আরাফাত জয়।
পথিক তুমি পথ হারাবে না
বসুন্ধরা, ঢাকার এই ছবিতে চিরচেনা পথের সৌন্দর্য ফুটে উঠেছে। ছবিটি তুলেছেন মো. ইমরান খান।
গরমে প্রাণীর ক্লান্তি
দেশের অনেক এলাকায় মাঝেমধ্যে তাপপ্রবাহ বইছে। ভ্যাপসা গরমে ক্লান্ত শরীরে প্রশান্তি পেতে গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে একটি বেড়াল। মুন্সিগঞ্জের টংগিবাড়ী থেকে গতকাল রোববার দুপুরে ছবিটি তোলেন রাজীব পাল রনী।
গরমে অতিষ্ঠ প্রাণিকুল
শুধু মানুষই নয়, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণিকুলও। গতকাল রোববার দুপুরে তপ্ত আবহাওয়ায় একটু শীতলতার খোঁজে রাস্তার পাশে জমে থাকা কাদাপানিতে গা এলিয়ে বসে থাকতে দেখা যায় একটি প্রাণীকে। লস্করপুর, পাবনার এই ছবি তুলেছেন আনোয়ার হোসেন।
ব্যস্ত শহর আর শান্ত আকাশ
৩০০ ফিট, বসুন্ধরা, ঢাকার এই ছবিতে ব্যস্ত শহরের বিপরীতে শান্ত আকাশের দৃশ্য ধরা পড়েছে। ছবিটি তুলেছেন মো. ইমরান খান।
কৃষকের আসক্তি
কৃষিপ্রেমে এক প্রান্তিক কৃষক আসক্ত হয়ে ডুবে আছে বোরো ধানের সংসারে। প্রাণের ডুবন্ত ফসল রাতে গোলায় এনে রেখে বিধ্বস্ত হয়ে খড়ের গাদার সামনে সময় দেখছেন মুঠোফোনে নিদনপুরের এই কৃষক। বাহুবল, হবিগঞ্জের ছবিটি তুলেছেন মামুন চাকলাদার।
তৃষ্ণা মেটানোর পর
কুয়াকাটা, পটুয়াখালীর এই ছবিতে তৃষ্ণা মেটানোর পরের শান্ত মুহূর্ত ধরা পড়েছে। ছবিটি তুলেছেন নিয়াজ শাওন।



