কৃষ্ণসাগরের তীরে প্রকৃতির মোহনীয় রূপ
কৃষ্ণসাগরের তীরে প্রকৃতির মোহনীয় রূপ

কৃষ্ণসাগরের তীরবর্তী প্রতিটি জনপদ আমার কাছে অসম্ভব রকমের সুন্দর মনে হয়। ২০১৯ সালের কথা, তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ট্রাবজোনে বেড়াতে গিয়েছিলাম। সামসুন থেকে শুরু করে অরদু, গিরেসুন আর রিজে—পুরো পথে প্রকৃতির অবর্ণনীয় রূপে মুগ্ধ হয়েছিলাম। সেদিন থেকেই কৃষ্ণসাগর আমার হৃদয় হরণ করে নিয়েছে। সাগরের নীলাভ জলের সঙ্গে চারপাশের সবুজ প্রকৃতির এক মোহনীয় যুগলবন্দীতে তৈরি হয়েছিল এক মায়াবী দৃশ্যপট, যা আজীবন অম্লান থাকবে স্মৃতির পাতায়।

কৃষ্ণসাগরের উপকূল বরাবর এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনন্য। পাহাড়, সবুজ বন এবং নীল জলের সমন্বয়ে গড়ে ওঠা এই দৃশ্য যেকোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করবে। ট্রাবজোনের সুমেলা মঠ, উজুনগোল হ্রদ এবং অন্যান্য পর্যটন আকর্ষণও ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ