হজ হেল্প ডেস্ক সেবা চালু করলেন মিজানুর রহমান আজহারী
হজ হেল্প ডেস্ক সেবা চালু করলেন মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’ ‘হাসানাহ হজ হেল্প ডেস্ক’ নামে একটি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে, যাতে তারা সহজে ও শুদ্ধভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

কবুল হজের গুরুত্ব

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী কবুল হজের গুরুত্ব তুলে ধরে বলেন, নবীজি (সা.) বলেছেন, ‘মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়।’ (সহিহ মুসলিম: ১৩৪৯) তিনি আরও উল্লেখ করেন, হজ তখনই ‘মাবরুর’ বা কবুল হজ হিসেবে আল্লাহর দরবারে গৃহীত হবে, যখন তা সঠিকভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে আদায় করা হবে। সাধারণ মানুষের হজ পালনে যেন কোনো অসঙ্গতি বা ত্রুটি না থাকে, সেই লক্ষ্যেই হাসানাহ ফাউন্ডেশন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেভাবে প্রশ্ন করা যাবে

হজ সংক্রান্ত যে কোনো শরঈ জিজ্ঞাসার সঠিক সমাধান পেতে প্রশ্ন পাঠানোর মাধ্যমগুলো হলো—

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • ফোন/মেসেজ/হোয়াটসঅ্যাপ: 01336684030
  • ইমেইল: info@hasanahfoundation.com

এছাড়া হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোনকল কিংবা লাইভ পোস্টের কমেন্টের মাধ্যমেও হজ বিষয়ে প্রশ্ন করার সুযোগ থাকবে বলে জানান মিজানুর রহমান আজহারী।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর যে বাংলাভাষী মুসলমানরা হজ পালনে যাচ্ছেন, তাদের হজ যেন সুন্নাহসম্মত ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন হয়—এই লক্ষ্যকে সামনে রেখে এই সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ