মৃত্যুর আগে কালেমার তালকীন দেওয়ার নিয়ম ও গুরুত্ব
মৃত্যুর আগে কালেমার তালকীন: নিয়ম ও গুরুত্ব

মৃত্যু একটি অনিবার্য সত্য। পবিত্র কুরআনে বলা হয়েছে, 'প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে' (সুরা আল-ইমরান: ১৮৫)। তবে মৃত্যুর সময় ঈমানের সাথে যেতে পারলে সেটাই সৌভাগ্যের বিষয়। তাই মুমূর্ষু ব্যক্তির পাশে থাকা লোকদের কর্তব্য হলো তাকে কালেমায়ে তায়্যিবার তালকীন দেওয়া।

কালেমার তালকীন কী?

তালকীনের অর্থ হলো মুমূর্ষু ব্যক্তির পাশে মৃদু আওয়াজে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পড়তে থাকা। তবে জোর করে পড়াতে বলা যাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা তোমাদের মৃত্যুগামী ব্যক্তিদের লা ইলাহা ইল্লাল্লাহর তালকীন করো' (মুসলিম ৯১৬, ৯১৭)।

তালকীনের নিয়ম

মুমূর্ষু ব্যক্তির পাশে বসে মৃদু আওয়াজে কালেমা পড়তে হবে। তাকে কিছু বলার প্রয়োজন নেই; আশা করা যায়, তিনি নিজেই কালেমা পড়বেন। হাদিসে বলা হয়েছে, 'যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে' (আবু দাউদ ৩১১৮)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুরা ইয়াসিন পড়া

মুমূর্ষু ব্যক্তির পাশে সুরা ইয়াসিন তিলাওয়াত করাও সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা মৃত্যুপথযাত্রীদের পাশে সুরা ইয়াসিন পাঠ করো' (আবু দাউদ ৩১২৩; ইবনে হিব্বান ৩০০২)।

দোয়ার গুরুত্ব

দূরের লোকেরাও মুমূর্ষু ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। হাদিসে বলা হয়েছে, কোনো মুসলিম ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করলে ফেরেশতারা দোয়াকারীর জন্যও তা ফিরিয়ে দেন। তাই সবার উচিত মৃত্যু সহজ ও ঈমানের সাথে হওয়ার জন্য দোয়া করা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ