সন্তানের আকিকার সঠিক হিসাব জানুন
সন্তানের আকিকার সঠিক হিসাব জানুন

ইসলামি শরিয়তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিধান। তবে অনেক সময় দিন গণনায় ভুল হয়ে যায়, যা এড়ানোর জন্য সঠিক পদ্ধতি জানা জরুরি। আকিকার সঠিক হিসাব কী, তা নিয়ে আলোচনা করা হলো।

আকিকার বিধান

হাদিস শরিফে এসেছে, ‘নবজাতকের পক্ষ থেকে সপ্তম দিনে জবেহ (আকিকা) করা হবে।’ (আবু দাউদ ২৮৩৭; তিরমিজি ১৫২২; ইবনে মাজাহ ৩১৬৫)। এই সাত দিন গণনা করতে হবে চাঁদের হিসাবে, কারণ ইসলামি শরিয়তে দিন-তারিখ চাঁদের ওপর নির্ভর করে।

চাঁদের হিসাবে দিন গণনা

চাঁদের হিসাবে দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে। উদাহরণস্বরূপ, যদি কোনো সন্তান শনিবার সূর্যাস্তের পর জন্ম নেয়, তবে তার জন্মদিন রোববার হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে সাত দিনের গণনা রোববার থেকে শুরু হবে এবং সপ্তম দিন হবে পরের শনিবার। কিন্তু যদি সাধারণ ধারণায় রাত ১২টা পর্যন্ত শনিবার ধরে গণনা করা হয়, তাহলে সপ্তম দিন শুক্রবার পড়ে, যা ভুল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যদিকে, যদি শনিবার সূর্যাস্তের আগে শিশু জন্ম নেয়, তাহলে দিন গণনা শনিবার থেকে শুরু হবে এবং সপ্তম দিন শুক্রবার আকিকা করতে হবে।

সতর্কতা

আকিকার সঠিক সময় নির্ধারণে হিজরি তারিখ সম্পর্কে সচেতন থাকা জরুরি। আল্লাহ আমাদের সব বিষয়ে সঠিক জ্ঞান ও আমল করার তৌফিক দান করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ