বায়ুদূষণে ঢাকা বিশ্বের চতুর্থ, এয়ার কোয়ালিটি ইনডেক্স ২১৭
মঙ্গলবার সকালে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার বায়ুদূষণ চতুর্থ সর্বোচ্চ। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২১৭ যা 'অত্যন্ত অস্বাস্থ্যকর' শ্রেণিভুক্ত। দিল্লি, ইয়াঙ্গুন ও লাহোরের পরেই ঢাকার অবস্থান।


