চরকি কার্নিভ্যালের রেড কার্পেটে জয়া-নিশোসহ তারকাদের ঝলমলে উপস্থিতি
চরকি কার্নিভ্যালের রেড কার্পেটে জয়া-নিশোসহ তারকা

জয়ার পাওয়ার ড্রেসিং

দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডস উপলক্ষে বসেছে তারকাদের ঝলমলে রেড কার্পেট। গ্ল্যামার, এলিগ্যান্স আর ব্যক্তিগত স্টাইল সব মিলিয়ে সন্ধ্যার শুরুতেই নজর কেড়েছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

জয়া আহসান হাজির হয়েছেন পাওয়ার ড্রেসিংয়ে। সাদা ডাবল-ব্রেস্টেড ব্লেজারের সঙ্গে নজর কেড়েছে তার লেয়ারড স্টেটমেন্ট জুয়েলারি। মিনিমাল মেকআপ, পরিচ্ছন্ন হেয়ারস্টাইল এবং অফ-হোয়াইট হ্যান্ডব্যাগ সব মিলিয়ে আধুনিক ও পরিশীলিত এক ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি।

শখের রাজকীয় শাড়ি

অভিনেত্রী ও মডেল শখ বেছে নিয়েছেন আইভরি-নিউড শেডের একটি ড্রেপড শাড়ি। মিরর ও সিকুইন ওয়ার্ক করা ব্লাউজের সঙ্গে এমেরাল্ড-স্টোনের স্টেটমেন্ট নেকলেস এবং মানানসই কানের দুল তার পুরো লুককে দিয়েছে রাজকীয় আবহ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিশোর ক্যাজুয়াল লুক

অভিনেতা আফরান নিশো বেছে নিয়েছেন একেবারে স্বাচ্ছন্দ্যপূর্ণ ক্যাজুয়াল লুক। কালো টি-শার্ট, ফেইডেড ডেনিম এবং কালো ফ্রেমের চশমায় ছিল সহজ অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি। কোনো বাড়তি আয়োজন ছাড়াই মিনিমাল স্টাইলে নজর কেড়েছেন এই অভিনেতা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ