নোরা ফাতেহির বিরুদ্ধে মামলায় হাজিরা এড়ানো, জাতীয় মহিলা কমিশনের কঠোর অবস্থান
নোরা ফাতেহির মামলায় হাজিরা এড়ানো, কমিশনের কঠোর অবস্থান

নোরা ফাতেহির বিরুদ্ধে মামলায় হাজিরা এড়ানো, জাতীয় মহিলা কমিশনের কঠোর অবস্থান

কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা 'কেডি: দ্য ডেভিল'-এর গান 'সরকে চুনর তেরি' নিয়ে বিতর্ক থামছেই না। গানটি মুক্তির পর থেকেই এর অশালীন কথা এবং দৃষ্টিকটূ নাচের ভঙ্গিমা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নোরা ফাতেহি ও সিনেমাসংশ্লিষ্ট সবাই। অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ এবং নোরা ফাতেহির শরীরী ভঙ্গি নিয়ে শুরু থেকেই নেটপাড়ায় বিতর্কের ঝড় ওঠে। এ নিয়ে ভারতের জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে।

হাজিরা এড়ালেও শেষ সুযোগ

এই ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) নোরা ফাতেহিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি। অবশ্য হাজিরা এড়ালেও পার পাচ্ছেন না এই আইটেম গার্ল। কমিশন তাকে শেষবারের মতো সশরীরে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এছাড়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রহাটকরের নেতৃত্বে অনুষ্ঠিত মঙ্গলবারের এই বিশেষ শুনানিতে নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। কমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, আইনি প্রক্রিয়া এড়ানো যাবে না এবং নারীর মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সঞ্জয় দত্তকেও তলব

তবে এই ইস্যুতে নোরা ফাতেহি একাই নন, বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও। গানটিতে নোরার সঙ্গে তিনিও অভিনয় করেছিলেন। এই অভিনেতাকে বুধবার (৮ এপ্রিল) আলাদাভাবে তলব করেছে কমিশন। এতে স্পষ্ট যে, বিতর্কিত গানের সাথে জড়িত সকলকেই জবাবদিহি করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্মাতাদের ক্ষমা প্রার্থনা

মঙ্গলবার অনুষ্ঠিত ওই শুনানিতে উপস্থিত ছিলেন বিতর্কিত গানটির গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত। কমিশনের এমন কঠোর অবস্থানের মুখে ছবির নির্মাতারা নতি স্বীকার করে জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এই ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রহাটকর জানিয়েছেন, সৃজনশীলতার নামে নারীজাতির মর্যাদাহানি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও উল্লেখ করেছেন যে, শিল্প ও বিনোদন জগতে নৈতিক দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই মামলাটি বলিউড ও কন্নড় ইন্ডাস্ট্রিতে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা শিল্পের সীমা ও সামাজিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলছে। নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তের মতো তারকাদের জড়িত থাকায় বিষয়টি আরও তীব্রতা পেয়েছে।