শুটিংয়ের মাঝেই চোখের অস্ত্রোপচার করালেন অক্ষয় কুমার
শুটিংয়ের মাঝেই চোখের অস্ত্রোপচার করালেন অক্ষয় কুমার

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে একাধিক বিগ বাজেটের সিনেমা। প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ইতোমধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে। সামনে তাকে দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায়, যেখানে সুনীল শেঠি, সঞ্জয় দত্তসহ একঝাঁক তারকা রয়েছেন। এ ছাড়া ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরছে ‘হেরা ফেরি ৩’ সিনেমাটি।

এবার শুটিং ও প্রচারণার ব্যস্ত শিডিউলের মাঝেই শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে অক্ষয় কুমারকে। বুধবার (৬ মে) সকালে তার চোখে একটি ছোট অস্ত্রোপচার করা হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন। তবে ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, দ্রুতই সুস্থ হয়ে তিনি আবার কাজে ফিরবেন।

একদিন আগেই সামাজিক মাধ্যমে সিনেমার অভিজ্ঞতা শেয়ার করে একটি পোস্ট দিয়েছিলেন অক্ষয় কুমার। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘কেরলম' সিনেমার শুটিং শেষ। পরিচালক, সহ-অভিনেতা বিদ্যা বালান, রশ্মি খান্না, রাজপাল যাদব এবং পুরো ক্রুকে অনেক ধন্যবাদ। ভালো মানুষের সঙ্গে সুন্দর জায়গায় কাজ করাটা সত্যিই স্পেশাল।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আপাতত অভিনেতা কিছু দিনের জন্য বিশ্রামে আছেন। কারণ সুস্থ হওয়ার পরপরই তাকে আবার ‘কেরলম’ সিনেমার বাকি কাজ দ্রুত শেষ করতে হবে। এ সিনেমায় তার সঙ্গে জুটি হয়ে কাজ করছেন অভিনেত্রী বিদ্যা বালান ও রশ্মি খান্না।

অক্ষয় কুমার তার শৃঙ্খলিত জীবনযাপনের জন্য বিশেষভাবে পরিচিত। সম্প্রতি নিজের শো ‘হুইল অফ ফরচুন’-এ তিনি বলেন, গত ১৫ বছর ধরে তিনি কোনো সিঙাড়া খাননি। অভিনেতা সৌরভ শুক্লাও একবার অক্ষয়ের প্রশংসা করে বলেছিলেন যে, অক্ষয় সবসময়ই খুব পরিমিত ও সাধারণ খাবার খান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ