মেট গালায় বিয়ন্সের ফিরে আসা, কেটি পেরির চমক আর ম্যাডোনার শিল্প
মেট গালায় বিয়ন্সের ফিরে আসা, কেটি পেরির চমক ও ম্যাডোনার শিল্প

প্রায় ২২১০ বছর পর মেট গালার লাল কার্পেটে ফিরলেন বিয়ন্সে। ফিরেই নিজের দিকে সব আলো কেড়ে নিলেন গ্র্যামিজয়ী এই তারকা। তাঁর স্কেলেটন অলংকরণে ভরা গাউন, সঙ্গে বিশাল পালকের কেপ—পুরো লুক যেন জীবন্ত শিল্পকর্ম।

বিয়ন্সে ও রিয়ানার উপস্থিতি

বিয়ন্সের সঙ্গে ছিলেন তাঁর স্বামী জে–জেড এবং কন্যা ব্লু আইভি। প্রায় ঐতিহ্য মেনেই সবার শেষে এলেন রিয়ানা। ঝলমলে গাউনে হাজির হন ক্যারিবিয়ান গায়িকা, সঙ্গে ছিলেন প্রেমিক অ্যাসাপ রকি।

অন্যান্য তারকাদের পোশাক

লাল বিডেড গাউনে হাজির হয়েছিলেন নিকোল কিডম্যান। মার্বেল মূর্তির ছদ্মবেশে হাজির হন হেইডি ক্লাম, শুরুতে কেউ তাঁকে চিনতেই পারেনি। আলোচিত পুয়ের্তে রিকান গায়ক ব্যাড বানিও বৃদ্ধের ছদ্মবেশে হাজির হয়ে চমকে দেন। রেনেসাঁ পেইন্টিং থেকে অনুপ্রাণিত গোলাপি গাউনে হাজির হন অ্যাঞ্জেলা বাসেট। হরর ছবির আলোচিত অভিনেত্রী হান্টার শেফারের পোশাকে ছিল শিল্পকর্মের ছাপ। প্রথমবারের মতো মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর। সিলিকন ফ্যাব্রিকে গ্রিক স্টাইলে হাজির হন গায়িকা দোজা ক্যাট। বিশাল পালকের হেডপিসে দেখা গেল স্যাম স্মিথকে। ফিল্মস্ট্রিপ দিয়ে তৈরি পোশাকে হাজির হন সময়ের আলোচিত গায়িকা সাবরিনা কার্পেন্টার। এই সময়ের আলোচিত অভিনেত্রী তিয়ানা টেইলর। মডেল কাইলি জেনারও এসেছিলেন। মেট গালায় পাওয়া গেল আলোচিত অভিনেত্রী এলিজাবেথ ডেবিকিকে। ছিলেন মডেল–অভিনেত্রী কামিলা মরোনো। কে–পপ গায়িকা রোজেও এসেছিলেন। মেট গালায় কিম কার্ডাশিয়ান থাকবেন না, তা কি হয়! তিনিও এসেছিলেন আজকের আয়োজনে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেটি পেরির চমক

এবার চমকে দিয়েছেন কেটি পেরি। স্টেলা ম্যাককার্টনির ডিজাইনে সাদা স্ট্র্যাপলেস গাউন, লম্বা ট্রেন, সঙ্গে স্লিক গ্লাভস—প্রথম দেখায় ক্লাসিক ও মিনিমাল। কিন্তু আসল চমক ছিল তাঁর মুখোশে—একটি প্রতিফলকধর্মী ফেস মাস্ক, যা মুখ পুরোপুরি আড়াল করে। এই লুক অনেককে মনে করিয়ে দেয় কিম কার্ডাশিয়ানের ২০২১ সালের মেট গালার সম্পূর্ণ ঢাকা কালো পোশাক—যেখানে পরিচয়টাই হয়ে উঠেছিল মূল বক্তব্য। কেটি শুধু পোশাকেই থেমে থাকেননি, তিনি হাতে তুলে ধরেন ট্যারোট কার্ড, যা ফ্যাশনের নাটকীয়তা ও ইচ্ছাকৃত অভিনয়কে ইঙ্গিত করে। গত কয়েক বছরে, বিশেষ করে ২০২৪–২৫ সালে, কেটি পেরির মেট গালার ভুয়া ছবি ভাইরাল হয়েছিল—যদিও তিনি বাস্তবে সেখানে ছিলেন না। সেই অভিজ্ঞতার প্রতিফলন যেন তাঁর এবারের লুকে। তিনি বলতে চেয়েছেন, ‘যা দেখা যাচ্ছে তা-ই কি সত্যি?’

ম্যাডোনার শিল্পনির্ভর উপস্থাপনা

মেট গালায় এবার আলোচনার কেন্দ্রে ম্যাডোনা। তবে এ বছরের উপস্থিতি শুধু পোশাকের জন্য নয়, বরং একেবারে শিল্পনির্ভর উপস্থাপনার জন্য আলাদা করে নজর কাড়ে। মেট গালায় এবারের থিম ‘কস্টিউম আর্ট’ আর ম্যাডোনা সেই ধারণাটিকে আক্ষরিক অর্থেই জীবন্ত করে তুলেছেন। ম্যাডোনার পুরো লুকটি অনুপ্রাণিত লিওনোরা ক্যারিংটনের চিত্রকর্ম থেকে। চিত্রকর্মে যেমন এক নারীর মাথায় অদ্ভুত গঠন, সঙ্গে বড় কাপড় বহন করছে কয়েকজন—ঠিক তেমনই বাস্তব রূপ দেখা যায় ম্যাডোনার উপস্থিতিতে। ১৯৯৭ সাল থেকে মেট গালায় নিয়মিত অংশ নিচ্ছেন ম্যাডোনা। প্রতিবারই তিনি নতুন কিছু করার চেষ্টা করেছেন।