আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: সিদ্দিকুর রহমান
আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: সিদ্দিকুর

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হওয়ার পর টানা ১০ মাস ২২ দিন তিনি কারাগারে ছিলেন। এই দীর্ঘ সময়কে তিনি কেবল বন্দিদশা হিসেবে না দেখে বরং নিজেকে পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের জেলজীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প শুনিয়েছেন।

কারাগারে আধ্যাত্মিক জাগরণ

অভিনেতার ভাষ্য, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। তিনি বলেন, 'আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কুরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।' দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি ১০ মাস ২২ দিন কারাভোগ শেষে গত ১৮ মার্চ মুক্তি পান।

কারাগারের দেয়ালের স্লোগান

তিনি জানান, কারাগারের দেয়ালে লেখা 'রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ' এই স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিদ্দিক বলেন, 'করা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।' বন্দি থাকা অবস্থায় তিনি তার সৃজনশীলতাকে থামিয়ে রাখেননি। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুক্তির পর ট্রমা

তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেই 'ট্রমা' কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন তিনি। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ