আন্নু কাপুরের প্রকাশ: অন্তরঙ্গ দৃশ্যে নায়কের নিয়ন্ত্রণহীনতা
আন্নু কাপুরের প্রকাশ: অন্তরঙ্গ দৃশ্যে নায়কের নিয়ন্ত্রণহীনতা

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বলিউডে সব সময়ই আলোচনা থাকে। অনেক অভিনয়শিল্পী এ ধরনের দৃশ্যে অভিনয় করতে চান না, আবার কেউ কেউ চরিত্রের প্রয়োজনে আপত্তি করেন না। ইদানীং ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং ইন্টিমেসি কো–অর্ডিনেটরের মাধ্যমে করা হলেও একসময় এসবের চল ছিল না। তখন অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে ঘটত নানা ঘটনা। সম্প্রতি তেমনই একটি ঘটনার কথা ফাঁস করেছেন অভিনেতা আন্নু কাপুর

ঘটনা বহু বছর আগের

অভিনেতার দাবি, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন নায়ক। ইউটিউবের একটি শোয়ে এসে অতীতের এক অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন, ‘আমি দেখেছি, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় নায়ক নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। এতটাই যে পরিচালক কাট বলার পরও থামছিলেন না।’

কোনো উপায় না দেখে নায়িকা নিজেই কোনোক্রমে সেই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করেন। সেই ঘটনায় নায়িকা বেশ ভয় পেয়ে যান। মন একদম চুরমার হয়ে গিয়েছিল, দুই দিন ঘর থেকে বের হননি।’ তবে কোন সিনেমার শুটিংয়ে এ ঘটনা ঘটেছিল বা অভিনয়শিল্পী কারা ছিলেন, সেটা জানাননি অভিনেতা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাম প্রকাশে অনীহা

সে ঘটনা প্রসঙ্গে আন্নু কাপুর আরও বলেন, ‘আমি প্রকাশ্যে নাম বলতে পারব না। তবে ওই অভিনেত্রী এই সাক্ষাৎকার দেখলে আমার বক্তব্যকে সমর্থন করবেন।’

আন্নু কাপুরের নিজের অভিজ্ঞতা

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিরূপ অভিজ্ঞতা আছে আন্নু কাপুরেরও। সেটা ২০১১ সালে, ‘সাত খুন মাফ’ সিনেমার। চিত্রনাট্য অনুযায়ী একটি চুম্বনদৃশ্যে প্রিয়াঙ্কা চোপড়া ও আন্নু কাপুরের অভিনয়ের কথা ছিল। কিন্তু ‘দেশি গার্ল’-এর সম্মতি ছিল না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সে প্রসঙ্গে আন্নু বলেন, ‘বিশাল (সিনেমার পরিচালক বিশাল ভরদ্বাজ) বলেছিলেন, দৃশ্যটি গল্পের জন্য জরুরি, তাই বাদ দেওয়া যাবে না। পরে টিমের তরফে জানানো হয়, তিনি (প্রিয়াঙ্কা) স্বচ্ছন্দ নন। আমার কোনো সমস্যা ছিল না কিন্তু কীভাবে যে খবরটা ছড়িয়ে পড়েছিল, সেটা আজও জানি না। পেশাদার অভিনেতা হিসেবে আমি সব সময় এ ধরনের দৃশ্যে অভিনয় করি। যদি কোনো অভিনেত্রী নার্ভাস থাকেন, আমি শুধু জিজ্ঞেস করি তিনি ঠিক আছেন কি না। এর বেশি কিছু জিজ্ঞেস করি না। কারণ, তাতে তিনি আরও অস্বস্তিতে পড়তে পারেন।’

হিন্দুস্তান টাইমস অবলম্বনে