টালিউডের ভাইরাল কুইন জ্যাসমিন রায়ের ১০ স্টাইলিশ লুক
জ্যাসমিন রায়ের ১০ ভাইরাল লুক যা ইন্টারনেট জুড়ে ছড়িয়েছে

টালিউডের ভাইরাল কুইন জ্যাসমিন রায়ের ১০ স্টাইলিশ লুক

ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ, ওটিটি থেকে ইনস্টাগ্রাম—যেখানেই তিনি পা রাখেন, সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন টালিউড অভিনেত্রী জ্যাসমিন রায়। তবে তাঁর জনপ্রিয়তার অন্যতম জায়গা সোশ্যাল মিডিয়াও। পারফেক্ট ফিগার, টোল পড়া হাসি আর নজরকাড়া ফ্যাশন সেন্সের জন্য অনুরাগীদের কাছে তিনি ‘বং ক্রাশ’ হিসেবেও পরিচিত। অভিনয়ের পাশাপাশি গান ও নাচেও সমান দক্ষ এই অভিনেত্রী। সাহসী লুক আর ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতিতে তিনি রীতিমতো ভাইরাল কুইন। জ্যাসমিন রায় মানেই যেন আলাদা কিছু। চলুন দেখে নিই টালি ডি ভাইরাল লুকগুলো।

১/১০: কালো ব্রালেট ও ডেনিম জ্যাকেট

কালো ব্রালেটের সঙ্গে ডেনিম জ্যাকেট ও কালো শর্টস পরেছেন অভিনেত্রী। এই লুকে তিনি বেশ সাবলীল ও আধুনিক দেখাচ্ছে।

২/১০: নীল শাড়ি ও সাদা ফ্লোরাল ব্রালেট

নীল শাড়ি আর সাদা ফ্লোরাল ব্রালেটের আবেদনজাগানো স্নিগ্ধ লুকে ধরা দিয়েছেন জ্যাসমিন। এই লুকটি তাঁর কোমল সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩/১০: স্পেডস ও ডায়মন্ড মোটিফের সাদা শাড়ি

ছবিতে জেসমিনকে দেখা যাচ্ছে হাতে একটি বই নিয়ে। পরনে স্পেডস ও ডায়মন্ড মোটিফের সাদা শাড়ি, সঙ্গে ব্যাকলেস কালো ব্লাউজ। ঘাড়ের পেছনে ছোট ট্যাটু তাঁর স্টাইলকে আরও আলাদা করে তুলেছে।

৪/১০: নীল-সাদা স্ট্রাইপের ব্লেজার ও প্যান্ট

নীল-সাদা স্ট্রাইপের ব্লেজার ও প্যান্ট পরেছেন টালিউড ডিভা। আকর্ষণ কাড়ছে সিলভার ব্রালেট টপ, যা তাঁকে আধুনিক ও স্টাইলিশ দেখিয়েছে।

৫/১০: হল্টারনেক ব্যাকলেস ড্রেস

হল্টারনেক, ব্যাকলেস ড্রেসের সঙ্গে বোল্ড স্মোকি আই লুক আর হেয়ারস্টাইল মিলিয়ে নজর কাড়ছেন সুন্দরী। এই লুকে তিনি সাহসী ও গ্ল্যামারাস।

৬/১০: সবুজ রুচড বডিকন ড্রেস

সবুজ রুচড বডিকন ড্রেসে তিনি ধরা দিয়েছেন ফিগার-হাগিং লুকে। এই পোশাক তাঁর শরীরের গঠনকে ফুটিয়ে তুলেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৭/১০: রাজনন্দিনী বেশ

একদম রাজনন্দিনী বেশ যেন দ্যুতি ছড়াচ্ছেন জ্যাসমিন। ঐতিহ্যবাহী লুকে তিনি অপরূপা।

৮/১০: কালো ডিপনেক টপ ও সাদা ওভারসাইজড শার্ট

কালো ডিপনেক টপের ওপর লেয়ার করেছেন সাদা ওভারসাইজড শার্ট। তাতেই বাজিমাত করেছেন জ্যাসমিন। এই লুকে তিনি ক্যাজুয়াল আর স্টাইলিশ।

৯/১০: শাড়ির ফিউশন লুক

নজরকাড়া ফ্যাশন সেন্সের জন্য জনপ্রিয় তিনি। শাড়ির ফিউশন লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী এখানে।

১০/১০: অফ-শোল্ডার করসেট ড্রেস

অফ-শোল্ডার করসেট ড্রেসের সঙ্গে অক্সিডাইজ জুয়েলারি স্টাইল করেছেন এই লুকে। এটি তাঁর গ্ল্যামারাস ইমেজকে আরও উজ্জ্বল করেছে।

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০