গরমেও শাড়িতে সাফা কবিরের রিফ্রেশিং 'চা গরম' লুক
গরমেও শাড়িতে সাফা কবিরের রিফ্রেশিং লুক

ওয়েব ফিল্ম ‘চা গরম’-এ ডাক্তার আইরিনের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন সাফা কবির। সম্প্রতি অভিনেত্রী শেয়ার করেছেন তাঁর কিছু রিফ্রেশিং লুকের ছবি, যেখানে সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে তাঁকে দেখা গেছে ভিন্ন ভিন্ন পোজে। ‘চা গরম’ শাড়িতে রিফ্রেশিং লুকে সাফা কবিরকে দেখা যাচ্ছে এক স্বপ্নিল আবহে। কখনো বাগানবিলাসের রঙিন ব্যাকড্রপে, আবার কখনো পদ্মপুকুরের শান্ত জলের মাঝে ডিঙি নৌকায় তাঁর উপস্থিতি সবই ধরে রাখা হয়েছে ফ্রেমে। ছবিগুলো তুলেছেন পূর্ণ দাশ। রইল বিস্তারিত...

শাড়ির সৌন্দর্য

চমৎকার একটি সাদা অরগাঞ্জা শাড়ি পরেছেন সাফা কবির। সবুজ ফ্লোরাল হ্যান্ড পেইন্ট করা শাড়িটিতে যেন শুভ্রতার আবেদন ছড়াচ্ছেন তিনি। জমিন সাদা হওয়ায় সবুজের ছোঁয়া এবং হলুদ-সাদা ফুলের নকশাগুলো দারুণভাবে ফুটে উঠেছে। লুকের আকর্ষণীয় দিক হলো শাড়ির সঙ্গে জুটি হওয়া হল্টারনেক স্লিভলেস ব্লাউজটি।

গহনা ও মেকআপ

কানে পরেছেন গোল্ড ফিনিশের সঙ্গে কুন্দন-স্টাইলের পাথরের কাজ করা ঝুমকা। এর সৌন্দর্য আরও বাড়িয়েছে ঝুলন্ত সবুজ বিডস। হাতে একগুচ্ছ সবুজ ও সাদা কাঁচের রেশমি চুড়ি পরেছেন সুন্দরী। সব সময়ই স্নিগ্ধ আর ন্যাচারাল সাজ পছন্দ করেন তিনি। আইলাইনার, ন্যুড লিপকালার আর হালকা গোলাপি ব্লাশ অনেই তিনি মুগ্ধতা ছড়াচ্ছেন। চুলের স্টাইলিংও নজরকাড়া তাঁর। মাঝ সিঁথি চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফটোশুটের পরিবেশ

বাগানবিলাসের ব্যাকগ্রাউন্ড আর পদ্মপুকুরের শান্ত জলের মাঝে ডিঙি নৌকায় সাফাকে দেখা যাচ্ছে এক স্বপ্নিল আবহে। তাঁর পায়ে শোভা পাচ্ছে মানানসই সবুজ জুত্তি। সবুজ আর শুভ্র সাদার মিশেলে তৈরি শাড়িটির আঁচলে বড় করে লেখা - 'চা গরম'। শাড়ির সবুজ আর পদ্মপাতার গাঢ় সবুজ মিলেমিশে একাকার হয়ে গেছে। সাফা যেন কোনো এক রূপকথার মানসকন্যা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ