তিন বিয়ের পরও আক্ষেপ মীরার, ১৭ বছর নষ্টের কথা জানালেন
তিন বিয়ের পরও আক্ষেপ মীরার, ১৭ বছর নষ্টের কথা জানালেন

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন মালায়লাম অভিনেত্রী মীরা বাসুদেবন। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনটি ব্যর্থ বিয়ে তার জীবনের মূল্যবান ১৭ বছর কেড়ে নিয়েছে।

আক্ষেপের সুরে মীরা

এক সাক্ষাৎকারে মীরা বাসুদেবন বলেন, ‘আমি প্রায়ই আমার ছেলেকে বলি, আমি জীবনের ১৭টা বছর তিনটি ভুল বিয়েতে নষ্ট করেছি। এই সময়টা আমি যদি নিজের কাজ, ক্যারিয়ার বা ভালোবাসার বিষয়গুলোতে দিতাম, তাহলে আরও অনেক কিছু অর্জন করতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘আমি এমন মানুষের পেছনে সময় দিয়েছি, যারা আমাকে কখনো গুরুত্ব দেয়নি বা সম্মান করেনি। পরিবার, বাবা-মা ও বোনের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারতাম, কিন্তু তা হয়নি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতীতের ভুল স্বীকার

এর আগে চলতি বছরেও তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, অতীত নিয়ে লুকানোর কিছু নেই, বরং এখন নতুনভাবে জীবন গুছিয়ে নিতে চান তিনি। বর্তমানে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত এবং জীবনের একটি ভালো পর্যায়ে আছেন বলেও জানান এই অভিনেত্রী।

তিন বিয়ের ইতিহাস

২০০৫ সালে চিত্রনায়ক অশোক কুমারের ছেলে ব্যবসায়ী বিশাল আগারওয়ালের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মীরা বাসুদেবন। সেই বিয়ে ২০১০ সালে বিচ্ছেদে রূপ নেয়। এরপর ২০১২ সালে তিনি মালয়ালম চলচ্চিত্র অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৬ সালে সেই সম্পর্কও ভেঙে যায়। সবশেষে ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমকে বিয়ে করলেও ২০২৫ সালে তাদের বিচ্ছেদ হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জন্ম ও ক্যারিয়ার

১৯৮২ সালের ২৯ জানুয়ারি ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের একটি তামিল পরিবারে জন্মগ্রহণ করেন মীরা বসুদেবন। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফর্মুলা’ সিনেমায় দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ২০০৫ সালের ‘তাপমাত্রা’ সিনেমায় মোহনলালের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান মীরা। এছাড়া ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কুট্টিমামা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ছোট বোন অশ্বিনী, যিনি সালমান খান অভিনীত ‘জনম সামঝা করো’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।