সাদিক কায়েমের বউ আনিকা ফারদিন কে? জানুন তার পরিচয়
সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিনের পরিচয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিবাহ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান আয়োজিত হয়।

আনিকা ফারদিন কে?

জানা গেছে, সাদিক কায়েমের সহধর্মিণীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আকদ অনুষ্ঠানে অতিথিরা

সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের কেন্দ্র ও মহানগরীর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর নেতারা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসমান হাদীর কবর জিয়ারত

আকদ শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। পরে হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ