ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শুক্রবার (২৬ জুন) বিকেলে তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
শুভেচ্ছা বিনিময় ও প্রীতি ম্যাচ
ঘাটে আগে থেকেই জড়ো হওয়া শত শত আর্জেন্টাইন সমর্থকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি একটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন। এ সময় তার সঙ্গে মাঠে খেলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। রাষ্ট্রদূতের এই সফর ও প্রীতি ম্যাচকে ঘিরে পদ্মাপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তথ্যচিত্র নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণ
এর আগে, ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা নিজ দেশে তুলে ধরার লক্ষ্যে তথ্যচিত্র নির্মাণের অগ্রগতি ও শুটিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।



