অমিতাভ বচ্চনের বাবা-মায়ের প্রেমের গল্পের বিখ্যাত গান 'ঝুমকা গিরা রে'র রহস্য
অমিতাভ বচ্চনের বাবা-মায়ের প্রেমের গল্পের গান 'ঝুমকা গিরা রে'

অমিতাভ বচ্চনের বাবা-মায়ের প্রেমের গল্পের বিখ্যাত গান 'ঝুমকা গিরা রে'র রহস্য

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাবা-মা হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনের প্রেমের গল্প খুব কম লোকই জানেন। তবে তাদের এই গভীর প্রেমের অনুভূতি ধারণ করে একটি গান আজও বিখ্যাত হয়ে আছে, যা লিখেছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু গীতিকার রাজা মেহেদি আলি খান।

গানের পেছনের গল্প

১৯৬৬ সালে মুক্তি পাওয়া সিনেমা 'মেরা সায়া'তে সুনীল দত্ত ও সাধনার অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছিল গান 'ঝুমকা গিরা রে'। এই গানটি শুধু সিনেমার অংশই নয়, বরং অমিতাভ বচ্চনের বাবা-মায়ের বাস্তব প্রেমের গল্পের ওপর ভিত্তি করে তৈরি। গীতিকার রাজা মেহেদি আলি খান তেজি বচ্চনের কাছ থেকে শোনা একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গানটি রচনা করেন।

প্রেমের শুরু এবং গানের উৎস

হরিবংশ রাই বচ্চন প্রথম স্ত্রী শ্যামা বচ্চনের মৃত্যুর পর তেজি সুরির প্রেমে পড়েন। ভারত-পাকিস্তান ভাগের আগের সময়ে, বরেলি শহরে তাদের প্রথম সাক্ষাৎ হয়। তেজি সুরির তখন বিদেশে থাকা এক ধনীর সঙ্গে বাগদান হয়েছিল, কিন্তু তিনি সেই বিয়েতে রাজি ছিলেন না। একটি পার্টিতে কবিতা শোনার পর দুজনেরই চোখে পানি আসে, এবং সেখান থেকেই তাদের প্রেমের সূচনা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তীতে, গীতিকার রাজা মেহেদি আলি খান তেজি বচ্চনের সঙ্গে দেখা করে তাদের বিয়ে নিয়ে প্রশ্ন করলে, তেজি বলেন, 'আমার কানের দুল তো বরেলির বাজারে পড়ে গেছে'। এই কথাটি মনে রেখে রাজা মেহেদি গানটি লিখেন— 'ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে'। ১৯৪১ সালে হরিবংশ রাই ও তেজি বচ্চনের বিয়ে হয়, এবং তাদের প্রেম পূর্ণতা পায়।

গীতিকারের ভূমিকা

রাজা মেহেদি আলি খান শুধু গীতিকারই নন, বরং হরিবংশ ও তেজির খুব কাছের বন্ধু ছিলেন। তাদের প্রেমের দিনগুলোর স্মৃতি তিনি গানের মাধ্যমে অমর করে রেখেছেন। অমিতাভ বচ্চন ও তার পরিবার ব্যক্তিগত জীবন গোপন রাখায়, এই গল্প অনেকেরই অজানা থেকে গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই গানটি আজও বলিউডের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত, যা শুধু সিনেমার গান নয়, বরং একটি সত্যিকারের প্রেমের কাহিনীর প্রতিফলন।