থালাপতি বিজয়ের শপথে তৃষা, প্রেমের গুঞ্জন আরও জোরালো
বিজয়ের শপথে তৃষা, প্রেমের গুঞ্জন জোরালো

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। সোমবার সকালে এই শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান। দুই তারকার প্রেম নিয়ে চলতি বছরের শুরু থেকেই নানা জল্পনা চলছে। এর মধ্যে আজকের শপথে হাজির হয়ে সেই গুঞ্জনের পালে যেন হাওয়া দিলেন অভিনেত্রী।

তৃষার ঐতিহ্যবাহী সাজ

বিশেষ এই দিনের জন্য সি-ফোম নীল ও সোনালি রঙের শাড়ি বেছে নিয়েছিলেন তৃষা। সঙ্গে ছিল ক্রিম রঙের ব্লাউজ। খোঁপায় সাদা গাজরা, লাল রুবি পাথরের গয়না আর হালকা মেকআপে তাঁকে দেখা যায় ঐতিহ্যবাহী সাজে। আইলাইনার, কাজল ও ছোট্ট টিপে তাঁর উপস্থিতি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

সংবাদকর্মীর প্রশ্নের জবাবে তৃষা

অনুষ্ঠানে ঢোকার সময় এক সংবাদকর্মী তাঁকে বলেন, ‘আজ তামিলনাড়ুর জন্য বড়দিন।’ জবাবে হাসিমুখে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, ধন্যবাদ। আমি অপেক্ষায় আছি।’ শপথ অনুষ্ঠানে তৃষার সঙ্গে ছিলেন তাঁর মা উমা কৃষ্ণান। যদিও এরপর আর কোনো প্রশ্নের উত্তর দেননি তাঁরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রেমের গুঞ্জন আরও জোরালো

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে দক্ষিণি চলচ্চিত্রাঙ্গনে নানা আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহুদিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। তবে কখনোই কেউ প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করেননি। চলতি বছরের ফেব্রুয়ারিতে গুঞ্জন আরও জোরালো হয়, যখন খবর ছড়ায় যে বিজয়ের স্ত্রী সংগীতা নাকি বিচ্ছেদের আবেদন করেছেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, সেখানে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার অভিযোগও ছিল। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ