তৃষা কি বিজয়ের দলে? নতুন জল্পনা তামিল রাজনীতিতে
তৃষা কি বিজয়ের দলে? নতুন জল্পনা তামিল রাজনীতিতে

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। তার নবগঠিত দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ১০৭টি আসনে জয়লাভ করে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই সাফল্যের মধ্যেই নতুন করে জল্পনা শুরু হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে।

তৃষাকে দলে টানার পরিকল্পনা

ভারতীয় গণমাধ্যম নিউজ২৪-এর বরাতে জানা গেছে, টিভিকে দলের শীর্ষ নেতারা তৃষাকে দলে টানতে অত্যন্ত আগ্রহী। বিজয় দুটি আসনে (চেন্নাইয়ের পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী পূর্ব) জয়ী হওয়ায় তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে তিরুচিরাপল্লী পূর্ব আসনের উপ-নির্বাচনে তৃষাকে প্রার্থী করার পরিকল্পনা করছে দলটি। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তৃষার রহস্যময় পোস্ট

বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখনই তৃষার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নেটদুনিয়ায় ঝড় তুলেছে। নির্বাচনের সময় দেওয়া সেই পোস্টে তিনি ভালোবাসা ও আত্মসম্মান নিয়ে রহস্যময় উক্তি শেয়ার করেন। একটি পোস্টে তিনি লেখেন, 'ভালোবাসাই সব কিছু নয়, আবার ভালোবাসা ছাড়া সব কিছুই অর্থহীন।' ভক্তদের নজর কেড়েছে তার ব্যবহৃত মিউজিক ও ভিডিও। একজন ভক্ত মন্তব্য করেছেন, 'গানই সব বলে দিচ্ছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাইরাল ভিডিও

আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় বিজয়ের দল যখন ১০০ আসনের মাইলফলক স্পর্শ করছে, তখন তৃষা বিজয়ের বাসভবনে প্রবেশ করছেন। অনেকে বলছেন, ৪৩তম জন্মদিন উপলক্ষ্যে এই সাক্ষাৎ হলেও রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জন নায়াগান মুক্তি

এদিকে বিজয়ের বিদায়ী সিনেমা 'জন নায়াগান' নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় সিনেমার মুক্তি কিছুটা বিলম্বিত হলেও এই নির্বাচনি জয় মুভিটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, বড় পর্দার 'লিও' জুটি বাস্তবের রাজনীতির মাঠেও জুটি বাঁধেন কিনা। সূত্র: ফার্স্টপোস্ট।