বহুল প্রতীক্ষিত বলিউড স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী শর্বরী ওয়াগ। আলিয়া ভাটের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে তাঁকে। ইতোমধ্যেই জিম, ওয়ার্কআউট ও বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির ছবি শেয়ার করে আসছেন তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। পাশাপাশি নানা লুকে আবেদনও ছড়াচ্ছেন এই তারকা।
শর্বরীর ওয়ার্কআউট রুটিন
কালো বডিস্যুট পরে রোপ ওয়ার্কআউট করে নিজের স্ট্রেংথ ট্রেনিং নিশ্চিত করেছেন শর্বরী। বাস্কেটবল হাতে সাদা স্পোর্টস ব্রা ও সবুজ ট্র্যাকপ্যান্টে দেখা গেছে তাঁকে। ধূসর নিটেড ট্যাংক টপ ও ম্যাচিং মিনিস্কার্টে আরেকটি ছবি পোস্ট করেছেন তিনি। ফুশিয়া ওয়ান শোল্ডার টপ ও প্যান্ট পরেও দেখা গেছে তাঁকে।
বিবিধ লুকে শর্বরী
ওয়েট লুকে ধূসর ট্যাংক টপ পরে দেখা গেছে এই সুপারফিট অভিনেত্রীকে। কালো ব্রালেট ও লেগিংস পরে টায়ার ওয়ার্কআউট করছেন তিনি। সাদা মাইক্রো ব্রালেট ও মিনি স্কার্ট পরেছেন আরেকটি ছবিতে। কালো মিনি স্কার্ট ও স্পোর্টশ ব্রা-র সঙ্গে সাদা স্নিকার্সও দেখা গেছে। সাগরপাড়ে ধূসর স্পোর্টসওয়্যার পরে রানিং করছেন শর্বরী।
সব ছবি শর্বরীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া। প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:২৫।



