বলিউডের আলোচিত অভিনেত্রী প্রিয়া গিল এখন কোথায়?
বলিউডের আলোচিত অভিনেত্রী প্রিয়া গিল এখন কোথায়?

এক সময়ের আলোচিত বলিউড অভিনেত্রী প্রিয়া গিল এখনো দর্শকদের মনে গেঁথে আছেন। আশির দশকে সাড়া জাগানো এই অভিনেত্রী শাহরুখ খান, নাগার্জুন আক্কিনেনি ও অজিত কুমারের মতো সুপারস্টারদের বিপরীতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বিশেষ করে ‘জোশ’ সিনেমায় শাহরুখ খানকে চড় মারার দৃশ্যটি তাকে ব্যাপক আলোচিত করে তোলে।

শাহরুখকে চড় মারার সেই কাহিনি

‘জোশ’ সিনেমার একটি দৃশ্যে শাহরুখ খানকে চড় মারতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া গিল। তিনি বারবার চেষ্টা করেও চড়টি সঠিকভাবে মেরে উঠতে পারছিলেন না। শেষ পর্যন্ত পরিচালক মনসুর খান নিজেই শাহরুখের গালে চড় বসিয়ে দৃশ্যটি বুঝিয়ে দেন। তবে উত্তেজনায় তিনি ক্যামেরা বন্ধ করার নির্দেশ বা ‘কাট’ বলতে ভুলে গিয়েছিলেন। দৃশ্যটি নিখুঁতভাবে শেষ হলেও এরপর আর বলিউডে প্রিয়া গিলের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। ২০০৬ সালের পর থেকে তিনি পুরোপুরি অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন।

কোথায় হারিয়ে গেলেন প্রিয়া গিল?

ক্যারিয়ারে সাফল্য পেলেও একপর্যায়ে রুপালি পর্দা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান এই অভিনেত্রী। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা প্রিয়া গিলের বর্তমান জীবনযাত্রা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। সামাজিক মাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট না থাকায় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্প্রতি চলচ্চিত্রসংশ্লিষ্টদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রিয়া গিল বিয়ে করে বর্তমানে ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস করছেন। যদিও এর কোনো নির্ভরযোগ্য সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। তবে ২০১৬ সালে প্যারিসে এক ভক্তের ক্যামেরায় বন্দি হয়েছিলেন তিনি, যা এখন পর্যন্ত নেটদুনিয়ায় তার সবশেষ ছবি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনয় জগতে আগমন

১৯৯৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অমিতাভ বচ্চনের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পাঞ্জাবের এই মেয়ে। ১৯৯৯ সালে ‘সির্ফ তুম’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোশ’ সিনেমায় রানি মুখার্জির স্থলাভিষিক্ত হয়ে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান প্রিয়া গিল।