সোনম কাপুরের কর্মচারীদের জন্য ফ্ল্যাট কিনে প্রতিবেশীদের বিতর্ক
সোনম কাপুরের ফ্ল্যাট কিনে প্রতিবেশীদের বিতর্ক

বলিউড অভিনেত্রী সোনম কাপুর বর্তমানে দুই সন্তানকে নিয়ে লন্ডনে অবস্থান করছেন। তিন বছর আগে তিনি নটিং হিলে প্রায় ২৭০ কোটি টাকায় একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন। সম্প্রতি জানা গেছে, তিনি নিজের বাড়ির কাছেই ৫১.৪ কোটি টাকা ব্যয়ে আরও পাঁচটি ফ্ল্যাট ক্রয় করেছেন, যেখানে তিনি নিজের কর্মচারীদের থাকার ব্যবস্থা করবেন। তবে এই উদ্যোগটি আশপাশের বাসিন্দাদের কাছে মোটেই ভালো চোখে পড়েনি।

প্রতিবেশীদের আপত্তি

ফ্ল্যাটগুলো নটিং হিলসংলগ্ন এলাকায় অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারকা দম্পতি ওই ফ্ল্যাটগুলোকে সামাজিক আবাসনে পরিণত করার পরিকল্পনা করেছেন, যা তারা মেনে নিতে পারছেন না। তারা সামাজিক শ্রেণি বৈষম্যের পাশাপাশি ফ্ল্যাটের পরিবেশ নষ্ট হবে বলে আশঙ্কা করছেন। একজন প্রতিবেশী বলেন, “যদি তথাকথিত সামাজিক আবাসন থেকে লোকজন আসে, তাহলে পরিস্থিতি খারাপ হবে। গোটা জায়গাটা নোংরা হয়ে যাবে। অনেকেই এখানে থাকেন না, কিছু ফ্ল্যাট সংস্কার করা হচ্ছে। কিন্তু আমাদের না জানিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।”

আরেকজন দাবি করেন, “শুধু প্রভাবশালী বলে অন্য বাসিন্দাদের মনে ভয়ের আবহ তৈরি করা হচ্ছে, যাতে কেউ মুখ না খোলে। আমরা সবাই মিলে যে সুন্দর প্রতিবেশী সুলভ পরিবেশ তৈরি করেছিলাম, সেটি বদলে যাচ্ছে। কিছু ধনকুবের আবাসনকে নিজেদের খেলার মাঠ বানাতে চাওয়ায় পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে। এরপর যদি পরিচারকদের সেখানে এনে রাখা হয়, তাহলে পরিস্থিতি আরও বদলে যাবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনেত্রীর নীরবতা

এত অভিযোগ সত্ত্বেও সোনম কাপুর বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সোনম কাপুরের ব্যক্তিগত জীবন

সোনম কাপুর ও আনন্দ আহুজার পরিচয় সাধারণ বন্ধুদের মাধ্যমে। প্রথম সাক্ষাতের মাত্র এক মাস পরেই আনন্দ বিয়ের প্রস্তাব দেন। কিছু দিন প্রেমের পর ২০১৮ সালের ৮ মে তারা পাঞ্জাবি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাদের প্রথম পুত্র বায়ুর জন্ম হয় এবং চলতি বছরের মার্চে দ্বিতীয় পুত্র রুদ্রলোখ কাপুর আহুজার জন্ম হয়।