কবিতা: শিকারি ইগলের নখরে অন্ধকারে আলোর সন্ধান
কবিতা: শিকারি ইগলের নখরে অন্ধকারে আলোর সন্ধান

অলংকরণ : এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

লুকাতে লুকাতে আমি আলোর কথা ভাবি

দূরে পাহাড়–চূড়ায়

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একাকী দাঁড়ানো এক জুমঘর

কেউ নেই তাতে, কিছু নেইই

গল ডানার ছায়া

থেমে থেমে চলে যায় তীর্যক রেখায় সুর তোলে

তাকে থামাতে চাই

দেখাতে চাই মানুষের মগ্ন মিলনের ঝাঁক।

তুমি কোথা থেকে আসো? কোথায় চলে যাও?

এ প্রশ্নের মীমাংসা না রেখেই

শিকারি ইগল সুতীব্র করে তার নিষিদ্ধ নখর

ক্ষতাক্ত করে চোখ, ঠোঁট আর বুকের দুপাশ

আর তখন অন্ধকারের বিপরীতে আমার খোয়ানো দুচোখ

আলোর উষ্ণতা খোঁজে!

দেখে, ধূসর জমিনে দূরে দাঁড়ানো এক জুমঘর

হাতের তালুতে কাঁপে।

কৃষ্ণপক্ষ রাত আরও ঘন, আরও নিবিড় হলে

মিলনের শেষ শীৎকার

ধীরে পাহাড় গড়িয়ে নামে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

কবিতা থেকে আরও পড়ুন

কবিতা-অন্য আলো

শিল্প ও সাহিত্য

কবিতা

সাহিত্য

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ